নবান্নে বদলের ছাপ! নীল সাদার জায়গায় গেরুয়া আলো, প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রুদ্র বিশ্বাস,বনগাঁ:- রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার প্রশাসনিক সদর দপ্তর নবান্নেও দেখা মিললো নতুন রংয়ের ছোঁয়া। এতদিন যে ভবন নীল সাদা রঙে সাজানো ছিল তা গত রবিবার রাতে সেখানে সেজে উঠল গেরুয়া আলোকসজ্জায়। আজ সোমবার প্রথম প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই নতুন সাজে সেজে উঠেছে নবান্ন।
২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মহাকরণের সংস্কারের সময় হাওড়ার শিবপুরে নবান্নে রাজ্য সদর দপ্তর করেছিল। সেটি দীর্ঘ ১৫ বছর পর ফির রাজনৈতিক পরিবর্তনের ডাকে প্রশাসনের কেন্দ্রবিন্দু আবার মহাকরণের দিকে ফিরছে বলে মনে করা হচ্ছে। যদিও নতুন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক নবান্নেই হবে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “ওই বৈঠকে পাঁচ জন মন্ত্রীর দপ্তর ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে”। এর পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার বৈঠকে থাকতে পারেন রাজ্য পুলিশের dg কলকাতা পুলিশ কমিশনার এবং বিভিন্ন জেলার শীর্ষ পুলিশ কর্ম কর্তারা। এরই মধ্যে গত রবিবার নবান্নে যান কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ ও হাওড়া পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। দুই কমিশনার পুরো নবান্ন খতিয়ে দেখে। মুখ্যমন্ত্রী বৈঠক কক্ষ, নিরাপত্তা বলায় ও অন্যান্য ব্যবস্থা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করে পুলিশ। পরে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করে দুই কমিশনার।