SIR-এ নাম বাদ পড়লেই বন্ধ হতে পারে রেশন! বড় বার্তা খাদ্যমন্ত্রীর
রুদ্র বিশ্বাস, বনগাঁ: বাংলার রাজ্যে সরকার পরিবর্তনের পর একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি সরকার। এবার রেশন ব্যবস্থা ও খাদ্য দপ্তরের দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। আজ শনিবার বনগাঁয় সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া জানান, SIR প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গেছে, তাঁরা সরকারি পরিষেবা পাবেন না। এমনকি রেশন পরিষেবাও বন্ধ হয়ে যেতে পারে এবং রেশন কার্ড বাতিল করা হতে পারে। তবে এই বিষয়ে যাঁদের মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে অথবা যাঁরা CAA-তে আবেদন করেছেন, তাঁদের পরিষেবা আপাতত চালু থাকবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া তিনি আরও বলেন, CAA-র জন্য আবেদন করতে দেরি হলে সরকারি পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে তাড়াতাড়ি প্রয়োজনীয় কাজের প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছেন তিনি।গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর থেকেই খাদ্য দপ্তরের দুর্নীতি নিয়ে খতিয়ে দেখছেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি দাবি করছেন যে, গত কয়েক বছরে সাধারণ মানুষ যে রেশন সামগ্রী পেয়েছেন, তার মান নিয়ে বহু অভিযোগ ছিল। তাঁর কথায়, অনিয়মের কারণে অনেক মানুষ রেশন না নিয়ে নগদ টাকা নিয়েই ফিরে যেতেন। এবার সেই পরিস্থিতি বদলানো হবে।খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া তিনি স্পষ্টভাবে আরও জানিয়ে দিলেন যে, আগামী জুন মাস থেকে রেশন ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হবে এবং খাদ্যের গুণগত মান নিয়ে আর কোনও খুঁত থাকবে না।
একইসঙ্গে খাদ্য দপ্তরের আর্থিক দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখছেন তিনি। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার দাবি, খুব তাড়াতাড়ি পুরনো দুর্নীতির ফাইল খোলা হবে আর আগের মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্ত করা হবে। তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে হঠাৎ করেই বিভিন্ন জায়গায় পরিদর্শনেও যেতে পারেন। সরকারের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।