বাংলায় বিজেপি সরকার গঠনের পর কাজের খতিয়ান.. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলার জনগণের জন্য কি কাজ করছেন তার একটি রূপরেখা।
সঞ্জয় কুমার দোলুই : বাংলার বিজেপি সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত এবং জনমুখী প্রকল্পের কার্যকর করা সারা দেশজুড়ে সাড়া ফেলেছে। মুখ্যমন্ত্রী হয়েই শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া জন্য BSF কে জমি হস্তান্তর এছাড়াও সরকারি চাকরি আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা৫ বছর বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প গুলো বাংলায় চালু করা, শহীদ পরিবার গুলোর দায়িত্ব নেওয়া, ভারতীয় ন্যায় সংহিতা রাজ্যে কার্যকর করা।
বাংলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা নিদিষ্ট সময়ে অফিসে আসা, প্রশাসনিক রদবদল, অবৈধ বালি,কয়লা,টোল, তোলা বন্ধ করতে তৎপর হয়েছে। বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতা মূলক করেছে। অবৈধ নির্মাণেও বুলডোজার চালিয়েছেন, পুলিশ কে দিয়েছেন আইনের শাসন। স্কুলে বন্দেমাতরম গাইতে নির্দেশ ও দিয়েছেন। প্রশাসনিক তৎপরতা এবং বাংলার উন্নয়ন এবং আইন শৃঙ্খলায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
বাংলায় বিজেপি সরকারের কাজের খতিয়ান ( ৯ই মে থেকে ১৬ ই মে ২০২৬) একটি রূপ রেখা তুলে ধরা হয়েছে।
🔴ভারত-বাংলাদেশ সীমান্তে দ্রুত বেড়া নির্মাণের জন্য BSF-কে জমি হস্তান্তরের কাজ ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
🔴সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে BSF কে জমি হস্তান্তরের কাজ ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
🔴রাজ্যের সমস্ত স্কুল “বন্দেমাতরম” গাইতে নির্দেশ দেওয়া হয়েছে।
🔴বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এবং প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করা হয়েছে, ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ করা হয়েছে।
🔴অন্নপূর্ণা ভান্ডার যোজনা ৩০০০ টাকা দেওয়া হবে ১ লা জুন থেকে ঘোষণা করা হয়েছে।
🔴মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হয়েছে।
🔴আরজিকর মামলায় ফাইল খোলা হয়েছে এবং ৩ জন IPS বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত কে সাসপেন্ড করা হয়েছে।
🔴২০১১সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
🔴আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু করা হয়েছে।
🔴প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে সরকারি কর্মচারীদের সকাল ১০:১৫ মিনিট অফিসে উপস্থিত এবং বিকেল ৫:১৫ মিনিটের পর অফিস ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
🔴অবৈধ কারখানা ও বেআইনি নির্মাণে স্থায়ী বিদ্যুৎ ও জল সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
🔴অবৈধ অস্ত্র, বিষ্ফোরক, বেআইনি টোল, অবৈধ বালিখাদান ও কয়লা খনন বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
🔴বিশেষ অনুষ্ঠান ছাড়া রাস্তার ওপর প্রকাশ্য নামাজ নিষিদ্ধ করা হয়েছে।
🔴রাজনৈতিক সিন্ডিকেট, দুর্নীতি, বেআইনি নেটওয়ার্ক ও সংসগঠিত অপরাধের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা শুরু হয়েছে।
🔴দীর্ঘদিন আটকে থাকা চিংড়ি মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয়েছে।
এছাড়াও আরও বিভিন্ন দিকে উদ্যোগ নিয়েছেন বিজেপি সরকার।