“শিরায় শিরায় রক্ত, আমি দেব দা’র ভক্ত”—গোলাপ-ফেস্টুন বানিয়ে দেব দর্শন টাকিতে
বসিরহাট দক্ষিণ বিধানসভা তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদলের সমর্থনে প্রচারে টাকিতে আসেন অভিনেতা তথা সাংসদ দেব। তবে নির্ধারিত সময় পেরিয়ে প্রায় চার ঘণ্টা দেরিতে পৌঁছান তিনি।
তবুও সকাল থেকেই টাকির বিভিন্ন এলাকায় ভক্ত-সমর্থকদের ঢল নামে। “শিরায় শিরায় রক্ত, আমি দেব দা’র ভক্ত”—এই স্লোগানেই মুখর হয়ে ওঠে চারদিক। কারও হাতে গোলাপ, কারও হাতে রঙিন ব্যানার, আবার কেউ নিজে হাতে পোস্টার বানিয়ে দাঁড়িয়ে ছিলেন প্রিয় তারকার এক ঝলক দেখার আশায়। উল্লেখ্য এদিন বসিরহাট দক্ষিণ বিধানসভা তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদলের সমর্থনে তিনি প্রচার করেন। সময় যত গড়িয়েছে, ততই যেন বাড়তে থেকেছে উন্মাদনা। দীর্ঘ প্রতীক্ষার মধ্যেও কেউ স্থান ছাড়েননি। অনেকেই বলেন, “দেরি হলেও দেব আসবেন”—এই বিশ্বাসেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন তারা। স্লোগান, গোলাপ আর ব্যানারই হয়ে ওঠে এই সভার মূল থিম।
অবশেষে চপারে করে টাকি এরিয়ান ক্লাব মাঠে পৌঁছান দেব। নেমেই সাজোয়া গাড়িতে চড়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানান। মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। ভক্তদের ছুঁড়ে দেওয়া গোলাপে ভরে ওঠে চারদিক, আর সেই ভালোবাসার প্রতিদানে দেবও ফুল ছুঁড়ে শুভেচ্ছা জানান অনুরাগীদের। স্লোগান, গোলাপ আর ব্যানারের আবেগে ভরা এই সভা কার্যত রাজনৈতিক প্রচার ছাপিয়ে এক জনউৎসবের রূপ নেয়, যেখানে চার ঘণ্টার অপেক্ষাও ম্লান হয়ে যায় প্রিয় তারকার উপস্থিতিতে।
Hey there, uuu88love is a decent option if you are looking for a few new places to try your luck at! You might hit a jackpot, who knows. Check it out! uuu88love