রাইপুরের বিশিষ্ট সমাজসেবী সুধীর মাহাতোর স্মৃতিতে রক্তদান শিবির,পরিচালনায় রাইপুর রক্তদাতা সমিতি
সাধন মন্ডল,বাঁকুড়া : রাইপুরের বিশিষ্ট সমাজসেবী সুধীর মাহাতোর স্মৃতিতে তার পরিবারের উদ্যোগে রাইপুর রক্তদাতা সমিতির পরিচালনায় কৃষ্ণমোহিনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । ফিতে কেটে প্রয়াত সুধীর মাহাতোর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ও প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে শিবিরের সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘ রানিবাঁধ এর অধ্যক্ষ জগদানন্দজী মহারাজ।শিবিরে উপস্থিত ছিলেন প্রয়াত সুধীর মাহাতোর স্ত্রী, ভাই,পুত্র কন্যা ,বৌমা ও নাতি নাতনিরা সহ পরিবারের অন্যান্যরা। এছাড়া রায়পুরের বিশিষ্ট সমাজসেবী ডাক্তার শ্যামল দে। অবসরপ্রাপ্ত শিক্ষক ফটিকচন্দ্র খাঁ ,বীরেন্দ্রনাথ ঘোষ, নির্মল চন্দ্র মাহাতো।
এটি প্রয়াত সুধীর মাহাতোর ১৪ তম মৃত্যু দিবস।শিবিরে চারজন মহিলা সহ ৭৮ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান শিবির করার উদ্দেশ্য সম্পর্কে প্রয়াত সুধীর মাহাতোর পুত্র পার্থ সারথি মাহাতো বলেন, “বাবার মৃত্যু দিবসে আমরা প্রতিবছরই নানান ধরনের সমাজ সেবামূলক কাজ করে থাকি এবারে একটু ব্যতিক্রম। আমাদের মনে হলো এই গ্রীষ্মকালে হাসপাতাল গুলিতে রক্ত সংকট দেখা দেয় সেই রক্ত সংকটের ঘাটতি কিছুটা মেটাতে এবারে আমরা রক্তদান শিবিরের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা রাইপুরে একটি স্বেচ্ছা রক্তদাতা সমিতি গঠন করেছি তার পরিচালনায় এবারে আমাদের এই শিবির”।
এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় আমাদের রক্তদান শিবির সাফল্য মন্ডিত হয়েছে রক্তগুলি সংগ্রহ করেছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক। যাদের সার্বিক সহযোগিতায় রক্তদান শিবিরটি সাফল্য লাভ করেছে তারা হলেন পার্থ ঘোষ, বনমালী শীল, বিশ্বজিৎ বাঙাল, নকুল দাস, শুভ্র মাহাতো প্রমূখ।