আদিবাসী উন্নয়নে জোর মন্ত্রী ক্ষুদিরাম টুডুর। ভুয়ো ST সার্টিফিকেট বাতিল করা হবে।
সাধন মন্ডল, বাঁকুড়া: পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে। ক্যাবিনেট মন্ত্রী গঠনের পর গত সোমবার মন্ত্রিসভার ৬ জন ক্যাবিনেট মন্ত্রীর দপ্তর বন্টন হয়েছে। যার মধ্যে আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণী কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন, মাদ্রাসা শিক্ষাদপ্তরের দায়িত্ব পেয়েছেন জঙ্গলমহলের বাঁকুড়া জেলার রানী বাঁধ বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী ক্ষুদিরাম টুডু।
মন্ত্রিসভার দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী তথা বিশিষ্ট শিক্ষক ক্ষুদিরাম টুডুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন দায়িত্ব পেয়েছি আদিবাসী উন্নয়নে জোর দেওয়া হবে ।এছাড়া সামগ্রিক ভাবে সমস্ত বিষয়ের উপর আলোচনার মাধ্যমে উন্নয়ন ঘটানোর আপ্রাণ চেষ্টা চালাবো। সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী প্রিয় শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে তিনি পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠনের আশ্বাস দিয়েছেন । তিনি আরো বলেন যে সমস্ত অ-আদিবাসীরা জাল করে আদিবাসী শংসা পত্র পেয়েছেন সেগুলি চিহ্নিত করে বাতিল করা। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের বিদ্যালয় গুলির বন্ধ হয়ে যাওয়া হোস্টেলগুলি আবার পুনরায় চালু করা সহ এলাকার উন্নয়নেই হচ্ছে মূল লক্ষ্য। তিনি আরও বলেন এই সরকার হল আপামর জনসাধারণের সরকার। জনগণের উন্নয়নই হচ্ছে মূল লক্ষ্য ।আদিবাসীদের উন্নয়নে আদিবাসী মানুষজন ঠিক করবেন তাদের কি কাজ করতে হবে এলাকার মানুষের কাছ থেকে উঠে আসা দাবিগুলি নিয়েই আলোচনা হবে ও সেগুলি পূরণের চেষ্টা করা হবে।
এখানে উল্লেখ্য ক্ষুদিরাম টুডু হলেন একজন শিক্ষক তাই তিনি দাবি রেখেছেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয় পড়েথাকা আদিবাসী হোস্টেল গুলি পুনরায় চালু করা । এখানে উল্লেখ্য বামফ্রন্ট সরকারের আমলে আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন শিক্ষক প্রয়াত উপেন কিসকু। তিনি আদিবাসী এলাকার প্রায় প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের থাকার জন্য হোস্টেল তৈরি করেছিলেন।
রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেই হোস্টেল গুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। রাজ্যে এবার বিজেপি সরকার গঠিত হওয়ায় আদিবাসী উন্নয়নে শিক্ষক ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী করা হয়েছে। তিনি শিক্ষার মান উন্নয়নে জোর দিতে চাইছেন এবং সেই সেই লক্ষ্যে হোস্টেল গুলোকে পুনরজ্জীবিত করতে চাইছেন তিনি।এখন সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ।