জঙ্গলমহল জুড়ে পদ্মফুল, জয়ের আনন্দে বিজেপি, জনগণের উচ্ছ্বাস জঙ্গলমহলে
সাধন মন্ডল, বাঁকুড়া : তৃণমূলের ভরাডুবি,জয়ের আনন্দে বিজেপি। জঙ্গলমহল জুড়ে ড়ে তৃণমূলের দাপট ছিল অভ্যাহত। দীর্ঘ ১৫ বছরের সেই দাপটের অবসান ঘটিয়ে জঙ্গলমহল জুড়ে গেরুয়া আবিরের ছড়াছড়ি। তাই প্রতিদিনেই গেরুয়া আবির মেখে জয় শ্রী রাম ধ্বনিতে এলাকায় শান্তিপূর্ণভাবে বিজয় উৎসব করছেন বিজেপি কর্মী সমর্থকরা।
আজ রায়পুর ব্লকের ফুলকুসমা এলাকায় এই রকম একটি মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন আশঙ্কা ছিল একদা দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতাদের ওপর আক্রমণের কিন্তু বিজেপির শৃঙ্খলার কাছে হার মানলেন তৃণমূল কংগ্রেস। শান্তিপূর্ণভাবে মিছিলটি সংগঠিত হয় । ফুলকুসমা দুর্গা মেলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে সারা বাজার পরিক্রমা করে।
উৎসবের আবহে নৃত্য করেন শিশু থেকে বৃদ্ধ। এ প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান অরুণ গড়াই বলেন তৃণমূল কংগ্রেসের উদ্ধত আচরণ ও সিন্ডিকেটর জন্যই এই ভরাডুবি। সম্প্রতি নেতাদের আচরণ সাধারণ মানুষ মেনে নিতে পারছিলেন না। বিশেষ করে রাজ্যে বেকার সমস্যা দিন দিন বেড়ে যাওয়া শিক্ষা ব্যবস্থায় অবনতি স্বাস্থ্য পরিকাঠাময় বেহাল দশা রাস্তাঘাটের বেহাল দশা মানুষের সহ্যের বাইরে হয়ে গেছিল। বিজেপির রাইপুর দু’নম্বর মন্ডলের সম্পাদক অমিয় কর্মকার বলেন এবার রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার।
৫০ বছর পর পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তার ফল আপনারা দেখতে পারছেন। শপথ গ্রহণের সাত দিনের মধ্যেই রাজ্যে পরিবর্তনের ঝড় উঠেছে। সমস্ত অন্যায়ের বিচার হবে অভয়ার মা বিচার পাবেন। তৃণমূল কংগ্রেসের নেতাদের দাপটে ফুল্কুশমা এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত ছিল আজ তাদের মুখে হাসি ফুটেছে। আমাদের প্রার্থী ক্ষেত্রমোহন হাঁসদা সম্পর্কে নানান কটুক্তি করেছিলেন তৃণমূলের নেতারা। সব কটুক্তির জবাব দিয়েছেন জনগণ। আজকের শান্তিপূর্ণ বিজয় মিছিল দেখিয়ে দিল বিজেপি একটি সুশৃংখল দল। কয়েক হাজার মানুষ এই মিছিলে যোগ দিয়েছেন। দলের পক্ষ থেকে এলাকাবাসীর জন্য মিষ্টি মুখের ব্যবস্থা ছিল।