ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় হোম যজ্ঞানুষ্ঠান সারেঙ্গায়।
সাধন মন্ডল, বাঁকুড়া: আজ শুক্রবার সারেঙ্গা ব্লকের বিজেপি কর্মীদের উদ্যোগে সারেঙ্গা বাজারের চৌরাস্তা মোড়ে হোম যগানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যার মূল উদ্যোক্তা ছিলেন বিজেপির প্রাক্তন ব্লক সভাপতি শ্যামল গিরি। এই উপলক্ষে এদিন সকাল থেকেই সারেঙ্গা বাজার ছিল সাজো সাজো রব। এই অনুষ্ঠান উপলক্ষে সারেঙ্গা বাজারে মানুষ জনদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
বেলা বাড়তেই শুরু হয় পূজা পাঠ ,শান্তি যজ্ঞ, হোম। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় ভোট পরবর্তী হিংসায় এ পর্যন্ত যে সমস্ত বিজেপি কর্মীরা নিহত হয়েছেন সেই সমস্ত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ও তাদের আত্মার শান্তি কামনায় আমাদের এই শান্তি যজ্ঞ অনুষ্ঠান। এখানে উল্লেখ্য জঙ্গলমহলের রাইপুর ও সারেঙ্গা ব্লক নিয়ে রায়পুর বিধানসভা ।এই বিধানসভায় এবারে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী ক্ষেত্রমোহন হাঁসদা।
আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরবিন্দ চ্যাটার্জী, জয়ন্ত হালদার ,আশীস লোহার, সুকুমার সৎপথি সহ দলীয় কর্মীবৃন্দ ও এলাকার সাধারণ মানুষজন।