আদিবাসী উন্নয়ন দপ্তরে কর্মীদের সাথে মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
সাধন মন্ডল, বাঁকুড়া: আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই আজ তিনি নবান্নে আদিবাসী উন্নয়ন দপ্তরে গেলেন পরিদর্শন করলেন এবং দপ্তরের কর্মীদের সাথে সৌজন্য ও সাক্ষাৎ করেন। সূত্র মারফত জানা যায় তিনি তার দপ্তরের সমস্ত কর্মীদের সাথে পরিচিতি পর্ব সারেন এবং সকলকে ভয় মুক্ত ভাবে এবং স্বচ্ছ ভাবে কাজ করার আবেদন জানান। কাজে কোন রকম গাফিলাতি বরদাস্ত করা হবে না বলেও তিনি কর্মীদের জানিয়ে দেন। অবৈধভাবে যারা এসসি এসটি জাতিগত সংস্থাপত্র পেয়েছি তাদের খুঁজে বার করে তা বাতিল করার বিষয়েও উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু।