গ্রীষ্মকালীন র/ক্ত সংকট মোচনে রক্তদান শিবির,ইলামবাজারে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : রক্তদান জীবন দান। রক্ত দিতে মিছে ভয়, রক্ত দিলে আবার হয়। এরূপ জনসচেতনতা ও সামাজিকতার দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে জেলাব্যাপী বছরভর বিভিন্ন সংগঠনকে জড়িয়ে নিরলসভাবে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার এ্যাসোসিয়েশন। সেরূপ ১০ ই মে রবিবার ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বীরভূমের ইলামবাজারে একটি স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হয়।
উল্লেখ্য শিবির আয়োজনের দায়িত্বে ছিলেন “প্রত্যাশা তোমার আমার সবার” নামক স্বেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি শিবিরের সামগ্রিক পরিচালনার দায়িত্বভার কাঁধে তুলে নেন কম্বাইন্ড স্পোর্টস একাডেমী ও টিম প্রত্যাশা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে,গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও রক্তদান আন্দোলনের রাজ্য নেতৃত্ব নুরুল হক মহাশয়ের কন্যা কুর্চির পঞ্চম জন্মদিন স্মরণে এরূপ শিবিরের আয়োজন। এছাড়াও বলেন প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংস্থার এটা ১৯ তম রক্তদান শিবির।
এদিন শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৬৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন।বোলপুর মহকুমা ব্লাড সেন্টারের টেকনিশিয়ান সহ ডাক্তার বাবু এসে রক্ত সংগ্রহ করে নিয়ে যায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলে সামাজিক অস্থিরতাকে উপেক্ষা করে অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামিল হলেন মানবতার এই মহৎ দানে। প্রত্যাশার সভাপতি তথা বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক আব্দুল খালেক মল্লিক সকল রক্ত দাতাদের অভিনন্দন জানান, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের কাছে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
শিবিরে রক্ত দাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুস সামাদ, নিতাই ঘোষ, সুবল কর্মকার, মুফতি মুসলেহুদ্দিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।