ফল প্রকাশের পর তৃণমূলে অন্দরের বৈঠক, ‘দলের নির্দেশ নয়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্তের সুর বিধায়কদের একাংশে
রুদ্র বিশ্বাস, বনগাঁ: ২৬-এর বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশ হওয়ার পরে কলকাতায় বৈঠকে বসলেন তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক। দলীয় বৈঠকের সূত্রের খবর, দলের নির্দেশ মেনে চলার বদলে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার পক্ষেই মত দেন বৈঠকে থাকা বিধায়কদের একাংশ।
সূত্র মারফত তারা জানিয়েছেন, বর্তমানে দলের অবস্থান বা বার্তা সবসময় স্পষ্টভাবে নিচুতলা পর্যন্ত পৌঁছচ্ছে না। সেই কারণেই ভবিষ্যতে নিজেদের এলাকায় পরিস্থিতি বুঝে কাজ করার প্রয়োজন রয়েছে বলে মত উঠে আসে। বৈঠকে উপস্থিত থাকা অধিকাংশ বিধায়কই এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন বলেও জানা গিয়েছে।এ দিনের বৈঠকে তৃণমূলের প্রথম সারির এক বিধায়ক উপস্থিত না থাকলেও, বৈঠকে থাকা বিধায়কদের প্রতি তিনি সমর্থন জানিয়েছেন।
অন্যদিকে, আগামী শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার নেতাদের নিয়ে একটি বৈঠক করবেন। তবে সেই বৈঠকে দলের একাধিক বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি বলেও জানা গিয়েছে। কেন তাঁদের ডাকা হয়নি, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।