হাওড়া শ্যামপুরের উন্নয়নই মূল লক্ষ্য বলে জানালেন নবনির্বাচিত বিধায়ক হিরণ
রুদ্র বিশ্বাস, বনগাঁ: ২০২৬ এর বিধানসভা নির্বাচনে শ্যামপুর কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর নিজের ভবিষ্যৎ ও রাজনৈতিক দায়িত্ব নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। ছাব্বিশে ভোটের নির্বাচনের আগে তাঁর ব্যক্তিগত জীবনে নানা বিতর্ক তৈরি হলেও সেই সমস্ত আলোচনা পেরিয়ে আজ শেষ পর্যন্ত মানুষের সমর্থন পেয়েছেন তিনি।
বিধানসভা ভোটে জয়ী হওয়ার পর হিরণ্ময় চট্টোপাধ্যায় জানান, তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যের উন্নয়ন এবং কর্মসংস্থান। তার মতে, কাজের অভাবে নতুন প্রজন্মের বহু মানুষ রাজ্যের বাইরে চলে যাচ্ছেন, যা বড় চিন্তার বিষয়। পশ্চিমবঙ্গকে আবার উন্নয়নের পথে ফেরানোই এখন তার প্রধান লক্ষ্য।রাজনীতিকে তিনি কখনও পার্ট-টাইম কাজ হিসেবে দেখেন না, স্পষ্টভাবে জানিয়ে দিলেন শ্যামপুরের নতুন বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। খড়্গপুরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে। হিরণের দাবি, “মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর রাজনীতির মূল উদ্দেশ্য”।
অভিনয়ে আবার নিয়মিতভাবে ফিরবেন কি না, সেই প্রশ্ন নিয়ে হিরণ জানান যে, আপাতত তাঁর মূল লক্ষ্য মানুষের জন্য কাজ করা। তাঁর কথায়, রাজনীতি কোনও পার্ট-টাইম কাজ নয়, মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করাটাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। পাশাপাশি ঘাটালের পরিস্থিতি নিয়ে পরোক্ষেভাবে সেখানকার সাংসদকে দেব-এর নাম না নিয়ে কটাক্ষ করে হিরণ বলেন, যখন ঘাটালের মানুষ জলবন্দি অবস্থায় সমস্যায় ভুগছিলেন, তখন তিনি ছুটে গিয়েছিলেন কীভাবে তাঁদের সাহায্য করা যায় সেই চেষ্টা করতে।
নিজের ব্যক্তিগত জীবনের কঠিন লড়াইয়ের কথাও তুলে ধরেন শ্যামপুরের বিধায়কহিরণ্ময় চট্টোপাধ্যায়। ছোট বয়সেই মা-বাবাকে হারানোর পর বহু সমস্যার মধ্যে দিয়ে বড় হয়েছেন তিনি। কলকাতায় পড়াশোনার সময় মঠে থেকে “ব্রহ্মচারীর জীবন কাটানো”র কথাও জানান হিরণ। জীবনের সেই সংগ্রামের অভিজ্ঞতাই আজ তাঁকে মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দিয়েছে বলে তিনি মনে করেন।