সারেঙ্গার পি মোড়ে বিজেপির স্বেচ্ছায় র/ক্তদান শিবির।
শুভদীপ মন্ডল, বাঁকুড়া : বিজেপির রাইপুর মন্ডল ৩ এর উদ্যোগে চন্দ্রনাথ রথ সহ শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পি মোড় স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে। এই স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন সারেঙ্গা বিডিও তমালকান্তি সরকার ,সারেঙ্গা ব্লক এডিও সজল পতি, রাইপুর মন্ডল ৩ এর সভাপতি চঞ্চল পাত্র ,সহ সভাপতি শিলাদিত্য সরকার , সহ দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ ।রক্তদান শিবিরটি এ মরশুমের সেরা বৃহৎ রক্তদান শিবির বলে দাবি কর্মীদের।
১০ জন মহিলা সহ ১২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে রক্ত দাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তিন নম্বর মন্ডলের সভাপতি চঞ্চল পাত্র ও সহ-সভাপতি শিলাদিত্য সরকার রা বলেন আমাদের সরকার রাজ্যের ক্ষমতায় এসেছেন। কাজ শুরু হয়েছে ।সারা বছর ধরেই আমরা সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করব। জেলার ব্লাড ব্যাংক গুলিতে যাতে রক্তের অভাব না থাকে ও রক্তের অভাবে কোন রোগীর যাতে মৃত্যু না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। গ্রীষ্মকালে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আমাদের এই শিবির। আরো শতাধিক মানুষ এসেছিলেন রক্তদান করার জন্য সময়ের কারণে তা হয়ে ওঠেনি।
আজকের শিবিরে রক্তদাতাদের মধ্যে জীবনে এই প্রথম রক্তদান করলেন নীলাদ্রি সরকার ।তিনি বলেন আমার বাবার অনুপ্রেরণায় আমার এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে দেশের সেবায় রক্তদান করা। তবে রক্তদান করা প্রসঙ্গে একটা ভয় কাজ করছিল কিন্তু রক্তদান করে যে আনন্দ পেলাম তা জীবনের সেরা আনন্দ বলে আমার মনে হল ।তাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই রক্তদান করুন সুস্থ থাকুন ও অপরকে বাঁচতে সাহায্য করুন। রক্তগুলি সংগ্রহ করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক।। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত রক্তদাতা সহ উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।