সত্যজিৎ রায়ের জন্মদিনে নানা সাংস্কৃতিক আয়োজন
নিজস্ব সংবাদদাতা : বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়-এর জন্মদিন উপলক্ষে আজ বিভিন্ন স্থানে বিশেষ শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা ও বিশ্ব চলচ্চিত্রে তাঁর অবদান স্মরণ করে বিভিন্ন চলচ্চিত্র সংগঠন এই দিনটি পালন করছে।
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-সহ একাধিক চলচ্চিত্রপ্রেমী সংগঠন দিনটি ঘিরে বিশেষ কর্মসূচি নিয়েছে।আসানসোল সিনে ক্লাব, বারাসাত চলচ্চিত্র প্রেমী সংগঠন এবং গল্ফ গ্রিন সিনে ক্লাব-এর পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। আয়োজকদের মতে, তাঁর কাজ নতুন প্রজন্মকে এখনও অনুপ্রাণিত করে চলেছে এবং তাঁর চলচ্চিত্র বিশ্ব সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায়।
এই উপলক্ষে চলচ্চিত্রপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁর সৃষ্টির গুরুত্ব ও প্রভাব নিয়ে মতামত ভাগ করবেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাংস্কৃতিক মহলে উৎসাহ দেখা দিয়েছে।