“পথদুর্ঘটনায় মৃত্যু মালয়ালম অভিনেতা সন্তোষ কে নাইরের, শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি”
মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মালয়ালম চলচ্চিত্রের অভিনেতা সন্তোষ কে নায়ার । কেরালার পাথানমথিট্টা জেলার এনায়াথু এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনা সূত্রের খবর, দ্রুত গতিতে আসা একটা লরির সাথে অভিনেতার গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতরকভাবে জখম হন অভিনেতা। তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেয়। সেই গাড়িতে অভিনেতার স্ত্রী ও ছিলেন। বর্তমানে অভিনেতার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মালয়ালম সিনেমা ও টেলিভিশন জগতে সন্তোষ কে নায়ার ছিলেন পরিচিত মুখ। ১০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন ধরনের চরিত্রে তিনি দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিলেন। ১৯৮২ সালে ‘ইথু নাঙ্গালুদে কাথা’ ছবির মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা। তাঁর শেষ ছবি ‘মোহি নিয়াট্টম’, যা এখন পেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
অভিনেতা সন্তোষ কে নায়ার এর অপমৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে গোটা মালয়ালম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। তার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সহকর্মী ও অনুরাগীরা।