“রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেবের, বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়েই এখন ভাবনা”
ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী (দেব)। রাজনীতিতে দীর্ঘ সময় থাকার পর এবার সরে আসার ইঙ্গিত দিয়েছেন টলিউড খ্যাত সুপারস্টার দেব। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর রাজনীতিতে জড়াতে চান না এবার পুরোপুরি অভিনয় মনোযোগ দিতে চান।
তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন অভিনেতা দেব।২০২৬ সালে তৃণমূলের পরাজয় দেবের ব্যক্তিগত কষ্ট থাকলেও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি। রাজ্যের বদল কে তিনি খুশি মনে স্বাগত জানালেন।
সমাজ মাধ্যমে ফেসবুক পোস্টে তিনি জানান,” ইন্ডাস্ট্রিতে আর কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠুভাবে কাজ হবে। কাজের পরিমাণ বাড়বে আর বাইরে থেকেও কাজ আসবে। বিজেপির কাছে অভিনেতা দেবের অনুরোধ, ‘ইন্ডাস্ট্রিকে বুঝে তার পাশে এসে দাঁড়ালে বেঁচে যাবে বাংলা ছবির দুনিয়া’।