গণনার আগে আত্মবিশ্বাসী মমতা : ২০০ – র বেশি আসনের দাবি ; সাথে ‘কর্মীদের আপসহীন লড়াইয়ের প্রশংসা’
নিজস্ব সংবাদদাতা : বাংলার মসনদে কার দখলে? কে গড়বে সরকার? এই নিয়ে সারা বাংলাজুড়ে চলছে আলোচনা আর গুঞ্জন। এক্সিট পোলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজেপি সরকার গড়তে চলছে এমন আভাস দিয়েছে। বিজেপির নেতারা তা নিয়ে পারদ চড়িয়েছে। এদিকে তৃনমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আসরে নেমে পড়েছে কর্মী সমর্থকদের আশ্বাস দিতে। বাংলায় ৪ঠা মে ভোট গণনা তার আগেই আজ শনিবার কাউন্টিং এজেন্টদের সাথে ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, “২০০- র বেশি আসনে জিততে চলেছি আমরা “।
এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃনমুলের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের অন্যান্য প্রার্থীরা এবং গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীবৃন্দ। শনিবার বিকেল সাড়ে চারটের সময় এই বৈঠক শুরু হয়।
বৈঠক হওয়ার শুরুতেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটে যারা কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করেছেন দল তাদের কে পুরস্কৃত করবে”।
দলীয় সূত্র অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে জানান, “বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে বিজেপি শেয়ার মার্কেটের পরিস্থিতি মজবুত তৈরি করে এগোতে চাইছে”। আরও জানান, “২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটে একই কৌশল ব্যবহার করেছিল বিজেপি”।
তৃনমুল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থক এবং নেতা-নেত্রীদেরকে ৪ঠা মে ভোট গণনার আগে সকলকে উজ্জীবিত করতে, প্রেরণা দিতে এই বৈঠক বলা যেতে পারে। মনোবল ভেঙে না পড়ে কর্মী সমর্থক দের তার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।