মেয়ের বিচারের দাবিতে লড়াই, আর জি কর ঘটনার প্রতিবাদেই ভোটের ময়দানে নেমে জয়ী ‘অভয়া’র মা
পানিহাটিতে জয়ী হয়েছেন ‘অভয়া’র মা রত্না দেবনাথ। মেয়ের বিচারের লক্ষ্যের দাবিতে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তার বিরোধী দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ কে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী অর্থাৎ ‘অভয়া’র মা রত্না দেবনাথ। প্রায় ৮৭,৯৭৭টি ভোটে জয়ী হয়েছেন তিনি । ২০২৪ সালের ৯ আগস্ট নির্মম অত্যাচারের শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছিল অভয়ার । আর জি কর ঘটনা গোটা বাংলাকে উত্তাল করে দিয়েছিল। যা গোটা দু বছর চোখের জল ফেলে জীবন কাটাতে হয়েছিল নিজের মেয়ের উপর ঘটা অত্যাচারের বিরুদ্ধে।
বিচারের দাবিতে শেষ পর্যন্ত তিনি বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়ে ছিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রে। তিনি স্বজোরে বলেছিলেন যে, তৃণমূলকে উৎখাত করবেনই। গতকাল জয়ী হওয়ার পর তিনি এক সংবাদ সংস্থায় সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ” এটা পানিহাটি মানুষের জয়। সারা বাংলার মানুষের জয়। এই জয়ে আমি অনেক খুশি। এটা আমার একার পক্ষে সম্ভব হতো না। এটি পানিহাটি মানুষের জন্যই হয়েছে। এই জয় আমি মোদীজি কেও উৎসর্গ করছি। তাকে প্রণাম জানাচ্ছি”।
বিজেপি প্রার্থী রত্না দে আরজিকর মেডিকেলে তার মেয়ের ধর্ষণ, খুনের প্রসঙ্গ নিয়ে, মূলত নারী নিরাপত্তার নিয়ে প্রচার চালিয়েছিলেন তিনি। ঘটনা সূত্রে জানা যায়, এই নিয়ে বার বার বিরোধী দলের পক্ষ থেকে আক্রমণের মুখে পড়তে হয়েছে ‘অভয়া’র মা তথা রত্না দেবনাথের। সেখান থেকেই লড়াই করে রত্না দেবনাথ জয়ী হন। প্রথম দুটো তিনটে রাউন্ডের পর থেকেই রত্না দেবনাথ এগিয়ে গেছেন দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ এবং তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের প্রার্থী কলতান দাশগুপ্ত।