“‘পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার’—জয়ের পর নতুন গানে প্রতিশ্রুতি পূরণের বার্তা বিজেপির”
রাজ্যের ভোটের সময় ঘোষণা করার আগেই ১৭ জানুয়ারি মালদহের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শ্লোগান বেঁধে দিয়েছিলেন। ভোট প্রচারে সেই স্লোগানটি ছিল “পাল্টানো দরকার চাই, বিজেপি সরকার”। পরেরদিন সিঙ্গুরের সভা থেকেও সেই একই স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদি। মোদির এই স্লোগান নিয়ে বাধা হয়েছিল একটি গান। যা ভোট প্রচারে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল।
গত সোমবার রাজ্যের ভোট গণনায় তৃণমূলকে পেছনে ফেলে বিজেপি জয়লাভ করে। এই উদযাপন উপলক্ষেই বুধবার নতুন স্লোগান বাঁধলো বিজেপি। তারা দু মিনিট দৈর্ঘ্যের একটি নতুন গান প্রকাশ করেছে। নির্বাচনী প্রচারের সময় পশ্চিমবঙ্গ রাজ্যবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করার পালা বিজেপির। এবার তাদের নতুন গানে ধরা পড়লো প্রতিশ্রুতি পূরণের আশ্বাসও। এবার তাদের নতুন গান — “পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার”।
তাদের নতুন গানে বলা হয়েছে শিক্ষা এবার ‘ঊর্ধ্বগামী সিঁড়ি’তে পা রাখবে। ‘বেকারত্ব’ থাকবে না এই রাজ্যে সেই বার্তা দিয়েছে এই গানের মধ্যে।
এই গানটিতে নরেন্দ্র মোদির মুখে ‘জয় মা কালী’ ধ্বনি শোনা যায়। এই গানের সুরেও রয়েছে ‘শ্রীরামচন্দ্রের’ ধ্বনি। রাজ্যে ভোট প্রচারে মোদির বিভিন্ন মুহূর্তের পাশাপাশি বাঙালি হিন্দুদের সংস্কৃতি ঐতিহ্যের কিছু জিনিস তুলে ধরেছে।