ফলতা বিধানসভায় ভোট বাতিল, ২১ মে পুনঃর্নির্বাচন—নির্দেশ নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৪৪ নম্বর ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে নতুনভাবে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন । আগামী ২১ মে ২৮৫ টি ভোট কেন্দ্রে আবার ভোট গ্রহণ প্রক্রিয়া চালু হবে এবং ভোট গণনা হবে আগামী ২৪ শে মে। সোমবার ফলতা বিধানসভা বাদে রাজ্যের ২৯৩ টি আসনে ভোট গণনা প্রক্রিয়া চলবে।
শনিবার রাতে, ২৯ শে এপ্রিল বুধবার ফলতা বিধানসভা কেন্দ্রে যে ভোট গ্রহণ হয়েছে, তা পুরোটুকুই বাতিল করে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটে ফল তাতেই ইভিএম কারচুপির অভিযোগ উঠে আসে। একই সাথে পুনঃনির্বাচনের আবেদন যায় কমিশনের কাছে। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেওয়ার আগে কোন বুথে পুনঃনির্বাচন হবে তা স্ক্রুটিনি করে। পরিস্থিতি খতিয়ে দেখে, পুনঃনির্বাচন সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে পাঠায় নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।
ঘটনা সূত্রের খবর থেকে জানা যায় সেই রিপোর্টে বিশেষ করে ফলতা বিধানসভার নাম উল্লেখ ছিল। ত্রিশটি বুথে পুনর্নির্বাচন করানো হোক বলে প্রস্তাব জানায় সুব্রত গুপ্ত । পুনর্নির্বাচনের প্রয়োজনীয়তা বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বলে জানা যায়।
সূত্রের খবর দ্বিতীয় দফার ভোটের দিন ফলতায় প্রায় একাধিক বুথে ক্যামেরাবন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানা যায় । নেটওয়ার্কের কারণে কন্ট্রোলরুমে কোন তথ্য পাওয়া যায়নি। তাছাড়া বেশ কয়েকটি বুথে ইভিএম এ টেপ লাগিয়ে বিভিন্ন দলের প্রতীক ঢেকে দেওয়ার অভিযোগ উঠে আসে। ভোটের দিন দুপুর ১ প্রিসাইডিং অফিসার জানায় টেপ তুলে দেওয়া হয়েছে। ততক্ষণে ৫৮ শতাংশ ভোট প্রক্রিয়া হয়ে গিয়েছিল ওই বুথগুলোতে। ফলে বুথ গুলির ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতি দেখে ফলতা বিধানসভায় নতুন করে ভোট গ্রহণে সিদ্ধান্ত নেয় কমিশন ।