“চন্দ্রনাথ খু/নে ক্ষোভ উগরে প্রতিবেশীরা, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি”
চন্দ্রনাথ প্রাক্তন বায়ুসেনা কর্মী। তিনি আদতে পূর্ব মেদিনীপুরের পুলুপ এলাকার ঈশ্বরপুর ৫নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। বর্তমানে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক হিসেবে ছিলেন চন্দ্রনাথ রথ। গত বুধবার রাজনৈতিক হিংসার কারণে খুন করা হয়েছে বলে দাবি করছেন চন্দ্রনাথের প্রতিবেশীরা। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে চন্দ্রনাথের বাড়িতে যায় কাথির বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।
গত বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে বাইকে করে এসে কিছু দুষ্কৃতীরা চন্দ্রনাথের গাড়ির লক্ষ্য করে গুলি চালায়। গাড়িতে চন্দ্রনাথের সাথে তার সঙ্গী বুদ্ধদেব ও ছিলেন। তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বুদ্ধদেব ভাগ্যবশত জ্ঞান থাকার কারণে সে এখন কলকাতার ইএম বাইপাস হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১ সময় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধান্ত গুপ্ত ঘটনাস্থলে পৌঁছান। তদন্ত প্রক্রিয়া চলছে বললেন সিদ্ধান্ত গুপ্ত। এদিকে শুভেন্দু এবং চন্দ্রনাথের স্ত্রীর সাথে কথা হয় ডিজির।
অন্যদিকে, চন্দ্রনাথের একজন প্রতিবেশী বললেন,” হঠাৎ দেখি টিভিতে দেখাচ্ছে চন্দ্রনাথকে গুলি করে খুন করা হয়েছে। খবরটা দেখে আমরা তো অবাক হয়েছি। “রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওকে খুন করা হয়েছে”।
ঘটনা সূত্রে চন্দ্রনাথের প্রতিবেশীদের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বললেন, এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। তবে এই নিয়ে রাজনীতি বিষয়ে কোন মন্তব্য করতে চান না তিনি। তিনি আরো জানান, তদন্তের জন্য পুলিশের উপরেই ভরসা রাখা হচ্ছে দশিরা দ্রুত ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী।