“ছেলের খুনিদের ফাঁ/সি নয়, যাবজ্জীবন কারাদণ্ড চাই” — কান্নায় ভেঙে পড়ে বিচার দাবি চন্দ্রনাথের মায়ের”
ছেলের অপমৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন চন্দ্রনাথের মা হাসিরানি রথ। আজ বৃহস্পতিবার চন্দ্রনাথের মা বলেন, “দোষীরা শাস্তি পাক। কিন্তু আমি একজন মা, তাই চাইবো না ফাঁসি হোক। আমি দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড চাইছি”। রাজ্যের বিদায় শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের ‘কড়া বক্তব্য’কে চন্দ্রনাথের মৃত্যুর জন্য দায়ী করেছেন চন্দ্রনাথের মা।
চন্দ্রনাথের মা আরও বললেন, ” আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আজ আমাদের ক্ষমতায় আসার জন্য আমাদের দলনেতা বলেছেন সুশৃংখল ভাবে থাকতে । তখন বিরোধী দলের নেতারা বলেছিল, চার তারিখের পর দিল্লির কোন বাবা রক্ষা করতে পারবেনা সেটাই তারা দেখিয়ে দিল। শাসক দলের উস্কানি মূলক বার্তার কারণে আজ তার ছেলের প্রাণ দিতে হলো বলে তিনি মনে করেন। রাজ্যের নতুন সরকারের কাছে ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন চন্দ্রনাথের মা।
চন্দ্রনাথ রথের হত্যার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। রাজ্য পুলিশ আধিকারিকদের পাশাপাশি সিআইডির আধিকারিক রাও রয়েছেন। কিন্তু, কতজন তদন্তকারী নিয়ে দল গঠন করা হয়েছে তা জানা যায়নি।