“ব্রিগেডেই ইতিহাস! ৯ মে জনতার সামনে শপথ নেবে বাংলার নতুন বিজেপি মুখ্যমন্ত্রী”
আগামী ৯ মে শনিবার রবীন্দ্রজয়ন্তীর দিন বিগ্রেডের ময়দানে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার বেলা সকাল ১০টায় শপথ নিতে চলেছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাথে থাকতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং আরো একাধিক শীর্ষ নেতৃত্ব।
পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য ৬ মে বুধবারে বলেন, ‘আগামী ৯ই মে শনিবার সকাল দশটায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এক অভিনব উদ্যোগে’। একেবারে জনতার সামনে দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে চলেছে এর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ ভোট প্রচারে এসে বার বার বলেছেন, তারা জনতার সরকার প্রতিষ্ঠা করবেন। আর সেই জনতার সরকারের পথ চলা শুরু হবে জনতার মাঝেই দাঁড়িয়ে। ৬মে যেখানে বিধায়কদের সাথে বৈঠক করার কথা ছিল অমিত শাহের। বিশেষ কারণে, সেটি শপথের আগের দিন অর্থাৎ ৮মে শুক্রবার সেই বৈঠকটি করবেন। আর সেই বৈঠকেই ঘোষণা হবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী।এরই সাথে, ৯ মে ব্রিগেডের ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।