আজ সমগ্র দেশে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা। ভারত ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা।
আজ সমগ্র দেশে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের শ্রেষ্ঠ উৎসব বুদ্ধপূর্ণিমা যা করুনা ও শান্তির বার্তা বহন করে। গৌতম বুদ্ধ বৈশাখী পূর্নিমার তিথি তে আজকের দিনে জন্ম গ্রহণ করে। এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধের জন্মগ্রহণ, বোধিসত্ত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করে।
আজ যথা যোগ্য মর্যাদার সাথে সমগ্র ভারতবর্ষে গৌতম বুদ্ধের জন্মদিন অর্থাৎ বুদ্ধপূর্ণিমা পালন করা হচ্ছে। শুধু মাত্র ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে গৌতম বুদ্ধের বাণী ও ভাবধারা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা। বিশ্বের যে সমস্ত দেশে বুদ্ধপূর্ণিমা পালিত হচ্ছে সেগুলো শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বর্মা, থাইল্যান্ড,সিঙ্গাপুর, কোরিয়া সহ একাধিক দেশে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা।