Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
দেশ-বিদেশ

'স্যারে' নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়,সরকারি সুবিধা থেকে বঞ্চিত নয় : স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট

'স্যারে' নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়,সরকারি সুবিধা থেকে বঞ্চিত নয় : স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট

মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল -'এসআইআরে নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়'। রেশন , আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বাদ পড়া বাসিন্দাদের

মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল -'এসআইআরে নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়'। রেশন , আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বাদ পড়া বাসিন্দাদের। ট্রাইব্যুনালে রিপোর্ট তলব দেশের সর্বোচ্চ আদালতের।ট্রাইব্যুনালে কত মামলার নিষ্পত্তি হয়েছে? বাদ যাওয়া কতজনের নাম নতুন করে জুড়েছে তালিকায়? মঙ্গলবার এনিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট ।


এদিন শুনানিতে আদালত স্পষ্ট জানায়, -'এসআইআরে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়'।'এরফলে বাদ যাওয়া বাসিন্দাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা যায় না', পর্যবেক্ষণ আদালতের।বাংলায় এসআইআরে বাদ গিয়েছে লক্ষ লক্ষ ভোটারের নাম। যদিও তাঁদের অধিকাংশেরই দাবি, দীর্ঘদিন ধরে এরাজ্যে থাকছেন তাঁরা। রয়েছে বৈধ নথিও। এসআইআরে নাম বাদ পড়ায় তাঁদের মনে জাঁকিয়ে বসে দেশছাড়া হওয়ার আতঙ্ক।


পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালগঠন করা হয়। যাদের নাম এসআইআরের প্রাথমিক পর্বে বাদ চলে গিয়েছে, তাঁরা নতুন করে নাম তোলার আবেদন করতে পারেন এই ট্রাইব্যুনালে। নথি সব ঠিক থাকলে তাঁদের নাম ফের জুড়ে যাবে তালিকায়। ট্রাইব্যুনালে কম-বেশি ৭ লক্ষ আবেদন জমা পড়েছিল। এদিন ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনরায় অন্তর্ভুক্তি এবং আবেদন নিষ্পত্তি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চাইল সুপ্রিম কোর্ট। জাতীয় কমিশনকে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে ট্রাইব্যুনালে কতগুলি আবেদন এখনও বিচারাধীন, কতগুলি নিষ্পত্তি হয়েছে এবং কী ধরনের প্রতিকার চাওয়া হয়েছিল।


কারণ, বাদ পড়া ভোটারদের আবেদন এবং নাম বাদ দেওয়ার দাবিতে করা আবেদনেপ হিসেব আলাদা। এই শুনানিতেই সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায় এসআইআরে নাম বাদ যাওয়া মানেই নাগরিকত্ব খারিজ নয়। ফলে সরকারি প্রকল্পের সুবিধা থেকেও তাঁদের বঞ্চিত করা যায় না। উল্লেখ্য, এসআইআরে বাদ যাওয়া মতুয়াদের একটা বড় অংশ সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলেই খবর। কারণ, তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তবে অনুপ্রবেশকারী তকমা দিয়ে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁরা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। কিন্তু যতক্ষণ না ট্রাইব্যুনালে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে বিদেশি তকমা দেওয়া যায় না।


ফলে প্রকল্প বন্ধ করাও যায় না।এদিন শুনানিতে সাংসদ ইশা খান চৌধুরির করা আরটিআইএর তথ্য আদালতের সামনে তুলে ধরেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে প্রায় ৭ লক্ষ আবেদন করা হয়েছে ভোটার তালিকায় নাম যুক্ত করার জন্য। বিপরীতে প্রায় ৩১ লক্ষ আবেদন রয়েছে নাম বাদ দেওয়ার দাবিতে। শুনানিতে মামলাকারীদের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ৩১ টি বিধানসভা কেন্দ্রে যে সংখ্যক ভোটে প্রার্থীরা জয় পেয়েছেন, তার থেকেও বেশি সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে।


তার অভিযোগ, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করেই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। নতুন করে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হবে কি না? তা নিয়ে আলোচনা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানতে চায়, ওই ৩১ টি বিধানসভা কেন্দ্রের কতগুলিতে ইতিমধ্যেই ইলেকশন পিটিশন দায়ের হয়েছে। তবে বিচারপতিরা স্পষ্ট করে দেন, ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন তোলার চেয়ে তাদের কাছে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাডজুডিকেশনের গতি।

Related News

বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে Breaking
দেশ-বিদেশ
বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কো...

পশ্চিমবাংলায় শিল্পের জোয়ার আসতে শুরু করেছে বিজেপি সরকারের আমলে। আজ দুর্গাপুজার চতুর্থীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ...

2 days ago
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প্রধান বিচারপতি Breaking
দেশ-বিদেশ
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প...

আদালত চত্বরের ভেতর পান, গুটখা ও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সমস্ত জেলাজজদের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপত...

4 days ago
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে
দেশ-বিদেশ
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে

ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখার ট্রাইবুনালে এবার অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের বেতন বাড়ানোর দাব...

6 days ago
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ্ভূত বিচারপরি নাভানেথেম ‘নাভি’ পিল্লে Breaking
দেশ-বিদেশ
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ...

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার। ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবান শহর...

7 days ago
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগণার শাসন থেকে গ্রেফতার বাবর আলী Breaking
দেশ-বিদেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন বাবর আলী নামক এক ব্যক্তি। উত্...

7 days ago
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক Breaking
দেশ-বিদেশ
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক

টাকি রোডে ফের সক্রিয় গরু পাচার চক্র আটকালো পুলিশ। নদিয়া থেকে ঘুরপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দেগ...

7 days ago
ভাষা নির্বাচন করুন