Sangbad Bharat
Tuesday, 25 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার" সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ মুক্তির আগেই বড় সাফল্য ! কন্নড় তারকা যশ অভিনীত ছবি ‘টক্সিক’ , বাড়ানো হল শো প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ' মহাভারত' - র গুরুত্বপূর্ণ চরিত্র আশা সিং রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের "এডমন্ড লালরিনডিকার"
রাজ্য-রাজনীতি

সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ

সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ

সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের মূল গেট বন্ধ করে তীর-ধনুক ও ত্রিশূল হাতে বিক্ষোভ দেখালেন আদিবাসী মহিলারা।

বসিরহাট : সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের মূল গেট বন্ধ করে তীর-ধনুক ও ত্রিশূল হাতে বিক্ষোভ দেখালেন আদিবাসী মহিলারা। আজ ২৪ শে আগস্ট সোমবার সাত দফা দাবি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে এসে তারা বিক্ষোভে সামিল হন। হাতে তীর-ধনুক ও ত্রিশূল নিয়ে বিক্ষোভ ঘিরে দপ্তর চত্বরে উত্তেজনা ছড়ায়।


বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার পরিবর্তন হলেও সরকারি দপ্তরের আধিকারিকদের মানসিকতার পরিবর্তন হয়নি। তাদের দাবি, এখনও আগের সরকারের আমলের মতোই তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি দখল ও বাড়িঘর লুঠপাট সহ বিভিন্ন ধরনের অত্যাচারের অভিযোগও তোলেন তারা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এই সমস্ত বিষয় নিয়ে বসিরহাট মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও এখনও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে সাত দফা দাবি নিয়ে তারা ফের মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিতে এসেছেন।


আদিবাসী নেতা সুকুমার সরদার বলেন, "রাজ্য সরকার পরিবর্তন হলেও এসডিও দপ্তরে থাকা আধিকারিকদের অনেকেই এখনও বদলি হননি।" তাদের অবিলম্বে অন্যত্র বদলি করার দাবি জানান তিনি। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজ বঞ্চিত হয়ে রয়েছে এবং কোনও সরকারই তাদের যথাযথ গুরুত্ব দেয়নি। সাত দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Related News

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা Breaking
রাজ্য-রাজনীতি
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের ১ নম্বর শক্তিকেন্দ্র...

6 hrs ago
'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো Breaking
রাজ্য-রাজনীতি
'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো

সারা দেশব্যাপী ১৪ টি ডাক অফিসের আধুনিকরণের মাধ্যমে চালু হলো 'ডাক সেবা আপস'

7 hrs ago
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ Breaking
রাজ্য-রাজনীতি
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক ব...

টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় জরুরি শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। আদাল...

1 days ago
'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা 'অন ডিউটি' হিসাবে গণ্য হবে', কলকাতা হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা 'অন ডিউটি' হিসাবে গণ্য হবে', কলকাতা হা...

কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে যে, -'জনগণনায় শিক্ষকদের ডিউটি হলে তা অন ডিউটি হিসেবে গ্রাহ্য হবে

2 days ago
সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ডিএ পাবেন কিনা? রাজ্যের লিখিত অবস্থান জানতে চাইলো হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া ডিএ পাবেন কিনা? রাজ্য...

রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া মহার্ঘভাতা বা ডিএ পাবেন কি না? তা নিয়ে এবার ...

2 days ago
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবাদের পরামর্শ কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের Breaking
রাজ্য-রাজনীতি
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে সচেতনতা শিবির, কৃষকদের উন্নত চাষাবা...

বীরভূমের দুবরাজপুর ব্লকে কৃষি উন্নয়ন ও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সচেতনতা শিবির

2 days ago
ভাষা নির্বাচন করুন