Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
দেশ-বিদেশ

গত ১২ বছরে ডিজিটাল পরিষেবায় দ্রুততার সাথে ভারত পদার্পণ করেছে ; ' ২০৩৬ অনুষ্ঠিত হবে ' স্পোর্টস ট্যালেন্ট হান্ট’ : প্রধানমন্ত্রী

গত ১২ বছরে ডিজিটাল পরিষেবায় দ্রুততার সাথে ভারত পদার্পণ করেছে ; ' ২০৩৬ অনুষ্ঠিত হবে ' স্পোর্টস ট্যালেন্ট হান্ট’ : প্রধানমন্ত্রী

দেশের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তাঁর ভাষনে যুব সমাজ, প্রযুক্তি, শিক্ষা, ক্রীড়া, অসামরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর এবং পারমাণবিক শক্তি ক্ষেত্রকে কেন্দ্র করে ধারাবাহিক একাধিক উদ্যোগের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

নিজস্ব প্রতিনিধি : আজ দেশের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | তাঁর ভাষনে যুব সমাজ, প্রযুক্তি, শিক্ষা, ক্রীড়া, অসামরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর এবং পারমাণবিক শক্তি ক্ষেত্রকে কেন্দ্র করে ধারাবাহিক একাধিক উদ্যোগের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।  

প্রধানমন্ত্রী দেশের ১ কোটি তরুণ-তরুণীর জন্য দেশব্যাপী এআই (AI) স্কিলিং প্রোগ্রাম, প্রতিযোগী পরীক্ষার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং, অসামরিক প্রতিরক্ষা বা সিভিল ডিফেন্সে সংস্কার, শিশু-কিশোরদের জন্য জাতীয় স্তরে ক্রীড়া প্রতিভার খোঁজ, সকল উদ্যোগের ঘোষনা করেছেন | 

২০২৭ সালে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত ‘এআই সামিট’-এর কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী | তিনি লালকেল্লা থেকে বলেন, "আমরা লক্ষ্য স্থির করেছি যে আগামী এক বছরের মধ্যে দেশের ১ কোটি যুবক-যুবতীকে এআই স্কিল ট্রেনিং দেওয়া হবে, যাতে আমাদের তরুণ প্রজন্ম বিশ্বের দরবারে এআই সেক্টরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারে। এছাড়াও প্রধানমন্ত্রী বিস্তারিত জানান , " কোচিং ক্লাসের খরচ সাধারণ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ওপর বড় চাপ সৃষ্টি করে। আমাদের ডিজিটাল পাবলিক পরিকাঠামো, মেধাবী শিক্ষক এবং প্রযুক্তিকে একসঙ্গে যুক্ত করে আমরা একটি সম্পূর্ণ নেটওয়ার্ক তৈরি করব, যাতে তরুণ প্রজন্ম বিনামূল্যে অনলাইন কোচিংয়ের সুবিধা পায়।"  

২০৩০ সালে দেশ কমনওয়েলথ গেমসের (CWG) আয়োজক হতে চলেছে ভারত । কিন্তু অলিম্পিকের প্রায় ৪০০ ইভেন্টের অন্তত দুই-তৃতীয়াংশে যোগ্যতা অর্জন করা যায় না। সেই দুর্বলতা কাটিয়ে ২০৩৬ সালে অলিম্পিকের তিন-তৃতীয়াংশ ইভেন্টে অংশ নেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। ফলে দেশের প্রতিটা কোণ থেকে প্রতিভা খুঁজে আনতে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য একটি দেশব্যাপী ‘স্পোর্টস ট্যালেন্ট হান্ট’ কর্মসূচি শুরু করা হবে । তাঁদের স্পেশাল ট্রেনিং দিয়ে বিশ্বমানের অ্যাথলিট তৈরি করা হবে বলে বিরাট ঘোষণা করেন নরেন্দ্র মোদী |

Related News

বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে Breaking
দেশ-বিদেশ
বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কো...

পশ্চিমবাংলায় শিল্পের জোয়ার আসতে শুরু করেছে বিজেপি সরকারের আমলে। আজ দুর্গাপুজার চতুর্থীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ...

2 days ago
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প্রধান বিচারপতি Breaking
দেশ-বিদেশ
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প...

আদালত চত্বরের ভেতর পান, গুটখা ও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সমস্ত জেলাজজদের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপত...

4 days ago
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে
দেশ-বিদেশ
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে

ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখার ট্রাইবুনালে এবার অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের বেতন বাড়ানোর দাব...

6 days ago
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ্ভূত বিচারপরি নাভানেথেম ‘নাভি’ পিল্লে Breaking
দেশ-বিদেশ
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ...

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার। ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবান শহর...

7 days ago
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগণার শাসন থেকে গ্রেফতার বাবর আলী Breaking
দেশ-বিদেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন বাবর আলী নামক এক ব্যক্তি। উত্...

7 days ago
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক Breaking
দেশ-বিদেশ
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক

টাকি রোডে ফের সক্রিয় গরু পাচার চক্র আটকালো পুলিশ। নদিয়া থেকে ঘুরপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দেগ...

7 days ago
ভাষা নির্বাচন করুন