সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের সগড়ভাঙ্গা গ্রামে একটি পথসভার আয়োজন করা হয়। বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত এই পথসভায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষজনও উপস্থিত ছিলেন।
পথসভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের কনভেনর অনুপম বাগ, দুবরাজপুর ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বুদ্ধদেব চক্রবর্তী, সহ-সভাপতি অশোক ঘোষ এবং কালো সোনা বাগ্দী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রুইদাস, নাকড়াকোন্দা অঞ্চল প্রমুখ কার্তিক গোপ, শক্তিকেন্দ্র প্রমুখ গোপীনাথ মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা।
সভায় বক্তারা বিজেপি সরকারের ১০০ দিনের বিভিন্ন কর্মসূচি, জনকল্যাণমূলক উদ্যোগ, উন্নয়নমূলক কাজ এবং সুশাসনের বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলীয় নেতৃত্ব।
পথসভাকে কেন্দ্র করে সগড়ভাঙ্গা গ্রামে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।