Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
শিক্ষা ও স্বাস্থ্য

সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যান্সার সচেতনতা শিবির

সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যান্সার সচেতনতা শিবির

বীরভূমের দুবরাজপুর অগ্রদূত ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যান্সার সচেতনতা শিবির

সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যান্সার সচেতনতা শিবির


সেখ রিয়াজউদ্দিন, দুবরাজপুর: “স্বাস্থ্যই সম্পদ”—এই বার্তাকে সামনে রেখে সমাজকে সুস্থ ও রোগমুক্ত রাখার লক্ষ্যে ২৫ শে আগষ্ট মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর অগ্রদূত ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যান্সার সচেতনতা শিবির। নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের উদ্যোগে এবং ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টারের সহযোগিতায় এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।


শিবিরে ঠাকুরপুকুর থেকে আগত অন্যতম উদ্যোক্তা ডাঃ মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ গাঙ্গুলি রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং সচেতনতা নিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উদয় শঙ্কর ব্যানার্জি, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, পাঁচড়া গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা, সমাজসেবী অনুপম বাগ সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

শিবিরে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীরাও অংশগ্রহণ করেন। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে উপকৃত হন বহু মানুষ।


উদ্যোক্তা তথা বিধায়ক অনুপকুমার সাহা জানান, সমাজকে সুস্থ ও সবল রাখাই তাঁদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, আগামী দিনেও নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রে প্রতি মাসের শনিবার বিকেলে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ দেবদীপ গাঙ্গুলি, ডাঃ ইন্দ্রদীপ গাঙ্গুলি-সহ অন্যান্য চিকিৎসকরা নিয়মিতভাবে দুবরাজপুরে এসে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবেন।

স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং ক্যান্সার সচেতনতার এই উদ্যোগকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। উদ্যোক্তাদের এই জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related News

রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা ...

রাজ্য মোট নিয়োগ হবে ৪৫ হাজার ১৮৫ পদে বিভিন্ন দপ্তরে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্কুল শিক্ষা দপ্তরে। স্কুল শিক্ষা দপ্তরে ৩৩ হ...

2 days ago
সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির সর্প দংশন সচেতনতা ভাতাড়ে Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতির সর্প দংশন সচেতনতা ভাতাড়ে

ভাতাড় ব্লকের কালিপাহাড়ি গ্রামে গতকাল ১৩ অক্টোবর ২০২৬ শে সুভাষ মাঝি নামে এক ব্যক্তি সাপের কামড়ে মারা যান সেই সাথে আরও ...

2 days ago
রাইপুরে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সম্মানিত করা হলো Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
রাইপুরে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সম্মানিত করা হলো

মাসাধিককাল ধরে আইসিডিএস কেন্দ্র গুলিতে চলা "পোষণ মাহ" চলার পর আজ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো পোষণ মাহ। এক মাস ধর...

3 days ago
রাঢ় বাংলার চক্ষুসেবায় বাঁকুড়ারএক ঐতিহাসিক প্রাপ্তি
শিক্ষা ও স্বাস্থ্য
রাঢ় বাংলার চক্ষুসেবায় বাঁকুড়ারএক ঐতিহাসিক প্রাপ্তি

রাঢ় বাংলার বাঁকুড়া শহরের উপকণ্ঠে তারকেশ্বর নদীর তীরে লোকপুরে অবস্থিত উন্নত মানের চক্ষু চিকিৎসা কেন্দ্র আলোলিকা চক্ষু হ...

4 days ago
মুকুন্দপুরে MRI ও CT ডায়াগনস্টিক পরিষেবার পরিধি বাড়াল সুরক্ষা ডায়াগনস্টিক্স
শিক্ষা ও স্বাস্থ্য
মুকুন্দপুরে MRI ও CT ডায়াগনস্টিক পরিষেবার পরিধি বাড়াল সুরক্ষা ডায়াগ...

কলকাতায় উন্নতমানের ডায়াগনস্টিক ইমেজিং পরিষেবার সুযোগ আরও বাড়াতে সুরক্ষা ডায়াগনস্টিক্স লিমিটেড মুকুন্দপুর কেন্দ্রে তা...

4 days ago
জঙ্গলমহলজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
জঙ্গলমহলজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কলেজ স্ট্...

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১১ অক্টোবর রবিবার অনুষ্ঠিতহলো 'কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ পরীক্ষা', সামিল প্রায় ...

5 days ago
ভাষা নির্বাচন করুন