Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
দেশ-বিদেশ

৮০তম স্বাধীনতা দিবসে ঘোজাডাঙ্গা সীমান্তে সৌহার্দ্যের ছবি, সীমান্তে ভারত-বাংলাদেশের জওয়ানদের মিষ্টি বিনিময়

৮০তম স্বাধীনতা দিবসে ঘোজাডাঙ্গা সীমান্তে সৌহার্দ্যের ছবি, সীমান্তে ভারত-বাংলাদেশের জওয়ানদের মিষ্টি বিনিময়

৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার উৎসবের আবহে স্বাধীনতা দিবস পালিত হল ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে। এদিন ঘোজাডাঙ্গা সীমান্তে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বিএসএফের ১০২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।

বসিরহাট : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার উৎসবের আবহে স্বাধীনতা দিবস পালিত হল ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে। এদিন ঘোজাডাঙ্গা সীমান্তে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বিএসএফের ১০২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোজাডাঙ্গা সীমান্তে দেখা গেল ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং দুই দেশের প্রশাসনিক আধিকারিকদের মধ্যে সৌহার্দ্যের ছবি। বিএসএফ, ইমিগ্রেশন, শুল্ক দপ্তর এবং ঘোজাডাঙ্গা কার্গো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, স্থলবন্দর ও ইমিগ্রেশন দপ্তরের আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দেন।


পাল্টা বাংলাদেশের পক্ষ থেকেও বিজিবি এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা বিএসএফ ও ভারতীয় প্রশাসনের প্রতিনিধিদের হাতে মিষ্টি তুলে দেন। সীমান্তের কাঁটাতার, কড়া নিরাপত্তা এবং আন্তর্জাতিক সীমারেখার মাঝেও এদিন দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ নজরে আসে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মিষ্টিমুখের মধ্য দিয়ে দুই দেশের মানুষের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের উষ্ণতাও ফুটে ওঠে। ঘোজাডাঙ্গা সীমান্ত ভারত-বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলির অন্যতম। প্রতিদিন এই সীমান্ত দিয়ে পণ্য পরিবহণের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক ও বাণিজ্যিক কাজকর্ম চলে। ফলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, কাস্টমস, ইমিগ্রেশন এবং স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। স্বাধীনতা দিবসের দিন সেই সম্পর্কেরই একটি সৌহার্দ্যপূর্ণ ছবি ধরা পড়ে জিরো পয়েন্টে।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোজাডাঙ্গা সি এন্ড এফ এর সভাপতি জয়দেব সরকার, সম্পাদক মিহির ঘোষ ও সহ-সভাপতি বাপি বিশ্বাস সহ একাধিক পদাধিকারীরা। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে রাজনৈতিক প্রতিনিধিদেরও দেখা যায় সীমান্তে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী ডাঃ শৌর্য্য ব্যানার্জি-সহ বেশ কিছু বিজেপি কর্মী ঘোজাডাঙ্গা সীমান্তে গিয়ে বাংলাদেশের বিজিবি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দেন। তারাও বাংলাদেশের আধিকারিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্বাধীনতা দিবসের সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন থেকে শুরু করে জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের মধ্যে মিষ্টি বিতরণ, সব মিলিয়ে ঘোজাডাঙ্গা সীমান্তে এদিন ধরা পড়ল এক ভিন্ন ছবি। আন্তর্জাতিক সীমান্তের দুই প্রান্তে আলাদা রাষ্ট্রের পরিচয় থাকলেও পারস্পরিক সৌহার্দ্য, প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং ভ্রাতৃত্বের বার্তাই যেন প্রাধান্য পেল এই বিশেষ দিনে।

Related News

বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে Breaking
দেশ-বিদেশ
বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কো...

পশ্চিমবাংলায় শিল্পের জোয়ার আসতে শুরু করেছে বিজেপি সরকারের আমলে। আজ দুর্গাপুজার চতুর্থীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ...

2 days ago
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প্রধান বিচারপতি Breaking
দেশ-বিদেশ
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প...

আদালত চত্বরের ভেতর পান, গুটখা ও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সমস্ত জেলাজজদের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপত...

4 days ago
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে
দেশ-বিদেশ
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে

ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখার ট্রাইবুনালে এবার অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের বেতন বাড়ানোর দাব...

6 days ago
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ্ভূত বিচারপরি নাভানেথেম ‘নাভি’ পিল্লে Breaking
দেশ-বিদেশ
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ...

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার। ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবান শহর...

7 days ago
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগণার শাসন থেকে গ্রেফতার বাবর আলী Breaking
দেশ-বিদেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন বাবর আলী নামক এক ব্যক্তি। উত্...

7 days ago
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক Breaking
দেশ-বিদেশ
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক

টাকি রোডে ফের সক্রিয় গরু পাচার চক্র আটকালো পুলিশ। নদিয়া থেকে ঘুরপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দেগ...

7 days ago
ভাষা নির্বাচন করুন