সৌমী মন্ডল,বাঁকুড়া : আজ মঙ্গলবার বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের খয়েরপাহাড়ী গাড়রা হাইস্কুল( উচ্চমাধ্যমিক) এর প্রধান শিক্ষক রজত কান্তি সৎপথি ও বরিষ্ঠ করণিক রঞ্জিত কুমার হাজারী তাদের বিদ্যালয়ের কর্ম জীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করলেন। এই উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের শুরুতেই গারোরা বাসস্ট্যান্ড থেকে দুই বিদায়ী শিক্ষক ও তরণী কে সাথে নিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাবৃন্দ শোভাযাত্রা সহকারে আদিবাসী নৃত্যের তালে পুষ্পবৃষ্টি সহকারে ওনাদের অভ্যর্থনা জানান। অনুষ্ঠান মঞ্চে এসে বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লকের দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তন্ময় চক্রবর্তী , কুসুম ঠিকরি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার মহান্তি সহ এলাকার বিশিষ্ট শিক্ষক - শিক্ষিকা গণ ও গুণসমাবেশ বিশিষ্ট মানুষ জন উপস্থিত ছিলেন ।
চোখের জলে প্রিয় প্রধান শিক্ষকের বিদায় জানানো হয়।
খয়েরপাহাড়ি গাড়রা হাইস্কুলের শিক্ষক কার্ত্তিক দাস জানান - প্রধান শিক্ষক ও বরিষ্ঠ করণিক তাঁরা আমাদের অভিভাবক ছিলেন।
স্কুলের বর্তমান টিচার ইন চার্জ সাধুচরণ মণ্ডল বলেন - আমরা ওনাদের শূন্যতা সহজে পূরণ করতে পারবো না। ওনাদের নির্দেশিত পথে এগিয়ে চলবো।
অবসর সময়ে উনারা যখন খুশি আমাদের বিদ্যালয়ে আসতে পারেন এবং এসে আমাদের বিদ্যালয় এর উন্নয়নে যেকোনো পরিকল্পনা দিতে পারেন আমরা সেগুলি নিয়েই পথ চলব। উনাদের আশীর্বাদেই হোক আমাদের পাথেয়।