Sangbad Bharat
Wednesday, 26 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
'স্যারে' নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়,সরকারি সুবিধা থেকে বঞ্চিত নয় : স্পষ্ট জানালো সুপ... সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ... সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'স্যারে' নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়,সরকারি সুবিধা থেকে বঞ্চিত নয় : স্পষ্ট জানালো সুপ... সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ... সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা
রাজ্য-রাজনীতি

শর্তসাপেক্ষে দুই তৃণমূল কে কর্মসূচি পালনের ছাড়পত্র দিল হাইকোর্ট

শর্তসাপেক্ষে দুই তৃণমূল কে কর্মসূচি পালনের ছাড়পত্র দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষে দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করার অনুমতি পেল তৃণমূলের দুই গোষ্ঠীই। মঙ্গলবার কালীঘাট ও ঋতব্রতপন্থী তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন, কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষে দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করার অনুমতি পেল তৃণমূলের দুই গোষ্ঠীই। মঙ্গলবার কালীঘাট ও ঋতব্রতপন্থী তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে চিরাচরিত স্থান মেয়ো রোডের গান্ধি মূর্তির পাদদেশে নয়। দুটি ভিন্ন স্থানে তৃণমূলের দুই শিবিরকে সভা করার অনুমতি দিয়েছে রাজ্যের উচ্চ আদালত।বেঁধে দেওয়া হয়েছে সভার কর্মী সংখ্যা ও সময়ও।


২৮ আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছর সাড়ম্বরে এই বিশেষ দিনটি মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে এতদিন পালন করে এসেছিল তৃণমূল শিবির। কিন্তু চলতি বছরে সেই সভা করার অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ করে কালীঘাট তৃণমূল। মমতাপন্থী তৃণমূলের অভিযোগ , ২৮ আগস্টের সভার অনুমতি চেয়ে গত ২৭ জুলাই চিঠি দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের কাছে।


কিন্তু গত সোমবার পর্যন্তও কোনও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তারপরেই সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। সভার অনুমতি চেয়ে সোমবারই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেই মামলারই মঙ্গলবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে।এদিন এই মামলার শুনানিতে তৃণমূলের দুই পক্ষকেই সভা করার অনুমতি দিয়েছে আদালত। তবে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে হাইকোর্টের তরফে।


বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, কালীঘাটপন্থী তৃণমূল ২৮ আগস্ট সভা করবেন ক্যাথিড্রাল রোডে। ঋতব্রতপন্থী শিবির কর্মসূচি পালন করবে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে। দুই পক্ষকেই ১৫০০ কর্মী নিয়ে সভা করতে হবে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভা করার অনুমতি দিয়েছে আদালত। শুনানির সময়ে তৃণমূলের দুই গোষ্ঠীর উদ্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছিলেন, একযোগে অনুষ্ঠান করুন। ব্রিগেডে ১০ হাজার কর্মীর জমায়েতের অনুমতি দেব।


কলকাতা হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, ২৮ আগস্টের কর্মসূচির জন্য বুধবারের মধ্যে দুই শিবিরকেই ২০ জন করে স্বেচ্ছাসেবকের ফোন নম্বর পুলিশের কাছে জমা দিতে হবে। কর্মসূচির সময়ে যান চলাচল যাতে স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে হবে স্বেচ্ছাসেবকদেরই। কলকাতা পুলিশকেও ওই দিনের কর্মসূচির জন্য পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Related News

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের সগড়ভাঙ্গা গ্রামে পথসভা
রাজ্য-রাজনীতি
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের সগড়ভাঙ্গা গ্রামে পথসভা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের সগড়ভাঙ্গা ...

18 hrs ago
সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির Breaking
রাজ্য-রাজনীতি
সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদ...

বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূল কংগ্রেসেরই ৯ জন সদস্য। সোমবার সিউড়ি সদর ...

19 hrs ago
জোকা - ধর্মতলা মেট্রোরেল নির্মাণে বাধা কাটলো হকারদের পুনর্বাসনের লিখিত শর্তে
রাজ্য-রাজনীতি
জোকা - ধর্মতলা মেট্রোরেল নির্মাণে বাধা কাটলো হকারদের পুনর্বাসনের লিখিত...

ছিল আশঙ্কা, ছিল দুশ্চিন্তা। তবে আপাতত স্বস্তি ময়দান মার্কেটের হকারদের। সরছে বহু পুরনো ধর্মতলা এলাকার ময়দান মার্কেটে । জো...

1 days ago
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ Breaking
রাজ্য-রাজনীতি
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ

সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের মূল গেট বন্ধ করে তীর-ধনুক...

1 days ago
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা Breaking
রাজ্য-রাজনীতি
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের ১ নম্বর শক্তিকেন্দ্র...

1 days ago
'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো Breaking
রাজ্য-রাজনীতি
'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো

সারা দেশব্যাপী ১৪ টি ডাক অফিসের আধুনিকরণের মাধ্যমে চালু হলো 'ডাক সেবা আপস'

1 days ago
ভাষা নির্বাচন করুন