Sangbad Bharat
Wednesday, 26 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
'স্যারে' নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়,সরকারি সুবিধা থেকে বঞ্চিত নয় : স্পষ্ট জানালো সুপ... সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ... সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'স্যারে' নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়,সরকারি সুবিধা থেকে বঞ্চিত নয় : স্পষ্ট জানালো সুপ... সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ... সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা
জেলার খবর

সংসদে ছাত্রীদের দাপট, যুব সংসদে সেরা গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়।

সংসদে ছাত্রীদের দাপট, যুব সংসদে সেরা গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়।

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে রাইপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ও আয়োজনে রাইপুর ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ব্লক পর্যায়ের যুব সংসদ প্রতিযোগিতা।

শুভদীপ মন্ডল, বাঁকুড়া : পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে রাইপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় ও আয়োজনে রাইপুর ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ব্লক পর্যায়ের যুব সংসদ প্রতিযোগিতা। স্থানীয় বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা , বিডিও উদয়নারায়ণ দে , পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মিনী মূর্মু ,যুবআধিকারিক নির্ঝর প্রচন্ড সহ বিশিষ্ট জনদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

 ব্লক পর্যায়ের এই প্রতিযোগিতায় ব্লক এলাকার আটটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতায় অসাধারণ পারদর্শিতা দেখিয়ে একাধিক বিভাগে নজর কাড়া সাফল্য অর্জন করল গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল মক পার্লামেন্ট। অত্যন্ত দক্ষতা,  আত্মবিশ্বাস, যুক্তিপূর্ণ আলোচনা ও সাবলীলতা সঙ্গে সংসদীয় রীতিনীতি মেনে প্রায় ৪৫ মিনিট ধরে সংসদ পরিচালনা করে  প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করল গড় রাইপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।। বিদ্যালয়ের -ছাত্রীদের সংসদ  চালানোর দক্ষতা উপস্থিত বিচারকদের ও বিধায়কের মন কেড়ে নেয়।

 এছাড়া এই বিদ্যালয়ের ছাত্রীরা ক্যুইজ প্রতিযোগিতা,তাৎক্ষণিক বক্তৃতায়,  ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে । মক পার্লামেন্টের স্ক্রিপ্ট রচনায় বিদ্যালয়ের শিক্ষিকা অসীমা  মান্ডি বাস্কে সেরার সেরা স্থান দখল করে নেন। এছাড়াও বেস্ট লেডি পার্লামেন্টারিয়ান বিভাগ ও বিদ্যালয়ের এক ছাত্রী প্রথম স্থান অধিকার করে। 


এদিনের এই সাফল্যে বিদ্যালয় জুড়ে নেমে এসেছে আনন্দের জোয়ার । শিক্ষিকা ছাত্রী ওঅভিভাবক অভিভাবিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপিয়া চ্যাটার্জী বলেন যুব সংসদের মতো প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের মধ্যে নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস, যুক্তিবোধ, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, গণতান্ত্রিক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


এখানে উল্লেখ্য শুধু মক পার্লামেন্ট এই নয় প্রতিযোগিতার অন্যান্য বিভাগেও সাফল্যের ধারা অব্যাহত রাখে বিদ্যালয়ের ছাত্রীরা। তাৎক্ষণিক বক্তৃতা কুইজ প্রতিযোগিতা এবং প্রবন্ধ রচনায় এই তিন বিভাগেই বিদ্যালয়ের ছাত্রীরা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় বিদ্যালয়ের সাফল্যের মুকুটে যুক্ত হয় একের পর এক পালক। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন রায়পুর বিধানসভার বিধায়ক ক্ষেত্র মোহন হাঁসদা তাদের এই কৃতিত্ব অন্যান্য ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related News

রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে খয়রাশোলের লাউবেড়িয়ায় বিজেপির পথসভা
জেলার খবর
রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে খয়রাশোলের লাউবেড়িয়ায় বিজেপির পথসভা

রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সোমবার খয়রাশোল ব্লকের লাউবেড়িয়া গ্রামে বিজেপির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়

1 days ago
অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মহিলাদের ধন্যবাদ মিছিল।
জেলার খবর
অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মহিলাদের ধন্যবাদ মিছিল।

ভারতীয় জনতা মহিলা মোর্চার রাইপুর ২ নম্বর মন্ডলের উদ্যোগে আজ অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়ে এলাকার মহিলাদের ধন্যবাদ ও আনন...

1 days ago
রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা Breaking
জেলার খবর
রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে খয়রাশোলে বিজেপির পথসভা

রাজ্য সরকারের গত ১০০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে বীরভূমের খয়রাশোলে পথ সভা বিজেপির

2 days ago
বাঁকুড়া শহরে খাবারের দোকানে আচমকা পুলিশের অভিযানে ছড়াল চাঞ্চল্য।
জেলার খবর
বাঁকুড়া শহরে খাবারের দোকানে আচমকা পুলিশের অভিযানে ছড়াল চাঞ্চল্য।

বাঁকুড়া সদর থানার পুলিশ ও ডিআইবির যৌথ উদ্যোগে বাঁকুড়া শহরের বিভিন্ন বিরিয়ানি, মিষ্টি ও খাবারের দোকানে অভিযান চালানো হ...

3 days ago
শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায় Breaking
জেলার খবর
শিক্ষা ও অধিকার নিয়ে বাউরী সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায়

সমাজের অধিকার, শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২২ শে আগষ্ট শনিবার বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর...

3 days ago
উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জেরে প্রশাসনিক তৎপরতা শুরু Breaking
জেলার খবর
উদ্বোধনের চার মাসের মধ্যেই ভেঙে পড়ল কজওয়ে, পরিদর্শনে বিধায়ক, খবরের জে...

উদ্বোধনের মাত্র চার মাসের মাথায় প্রাকৃতিক দুর্যোগের সময় ভেঙে পড়েছিল হিংলো নদীর উপর নির্মিত কজওয়ের একাংশ। একইসঙ্গে নদীর ...

4 days ago
ভাষা নির্বাচন করুন