Sangbad Bharat
Tuesday, 25 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ... সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। সমাজসেবায় অভিনব উদ্যোগ বিধায়ক অনুপ কুমার সাহার: দুবরাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ... সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা 'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো
রাজ্য-রাজনীতি

সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির

সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির

বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূল কংগ্রেসেরই ৯ জন সদস্য। সোমবার সিউড়ি সদর মহকুমা শাসকের কাছে ৯ জন পঞ্চায়েত সমিতির সদস্যের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। আর তার পরদিনই ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নিবেদিতা সাহা।

সেখ রিয়াজউদ্দন, বীরভূম: দলীয় কোন্দল এবার প্রকাশ্যে এল বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতিতেও। পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূল কংগ্রেসেরই ৯ জন সদস্য। সোমবার সিউড়ি সদর মহকুমা শাসকের কাছে ৯ জন পঞ্চায়েত সমিতির সদস্যের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। আর তার পরদিনই ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নিবেদিতা সাহা।


রাজনগর পঞ্চায়েত সমিতিতে মোট ১৫টি আসন। এর মধ্যে ১৪টি তৃণমূল কংগ্রেসের এবং একটি আসন বিজেপির দখলে। ফলে তৃণমূলেরই ৯ সদস্য সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।


অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার আচার্য (শোভন) অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজনগর পঞ্চায়েত সমিতিতে অচলাবস্থা চলছে। তাঁর দাবি, পঞ্চায়েত সমিতির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং উন্নয়নমূলক কাজও কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। তাঁর আরও অভিযোগ, ৪ মে সরকার পরিবর্তনের পর থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়মিত অফিসে আসছেন না। এর ফলে প্রশাসনিক ও উন্নয়নমূলক বিভিন্ন কাজ আটকে রয়েছে।

রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি রানা প্রতাপ রায়ও সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, “পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের সিদ্ধান্তে চলেন না, অন্যের পরামর্শে চলেন। সমিতির অন্যান্য সদস্যদেরও গুরুত্ব দেওয়া হয় না।”


অন্যদিকে, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধুর বিরুদ্ধেও নিয়মিত পঞ্চায়েত সমিতিতে না আসার অভিযোগ উঠেছে।


অনাস্থা প্রস্তাব আনা তৃণমূল সদস্যদের মধ্যে রয়েছেন শোভন আচার্য, চিত্রলেখা রায়, সন্ধ্যা রায়, নূরেতাজ খাতুন, মহকী মুর্মু-সহ আরও কয়েকজন। তাঁদের দাবি, বর্তমান বোর্ডের পরিবর্তে নতুনভাবে পঞ্চায়েত সমিতি পরিচালনার ব্যবস্থা করা হোক। তাতে রাজনগর এলাকার উন্নয়নমূলক কাজ গতি পাবে এবং সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন না।


প্রসঙ্গত, বীরভূম জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধেও সম্প্রতি তৃণমূলের জেলা পরিষদ সদস্যদের একাংশ অনাস্থা প্রস্তাব এনেছিলেন। যদিও অনাস্থা বৈঠকের আগেই সভাধিপতি পদত্যাগ করেন। এবার রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়।


এরই মধ্যে মঙ্গলবার নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পরদিনই ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নিবেদিতা সাহা। তিনি এদিন সিউড়ি সদর মহকুমা শাসকের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।


ফলে অনাস্থা প্রস্তাবের বৈঠকের আগেই সভাপতির পদত্যাগে আপাতত সেই প্রক্রিয়ার আর প্রয়োজন থাকল না। এখন রাজনগর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হিসেবে কে দায়িত্ব পান, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related News

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের সগড়ভাঙ্গা গ্রামে পথসভা
রাজ্য-রাজনীতি
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের সগড়ভাঙ্গা গ্রামে পথসভা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের সগড়ভাঙ্গা ...

33 min ago
জোকা - ধর্মতলা মেট্রোরেল নির্মাণে বাধা কাটলো হকারদের পুনর্বাসনের লিখিত শর্তে
রাজ্য-রাজনীতি
জোকা - ধর্মতলা মেট্রোরেল নির্মাণে বাধা কাটলো হকারদের পুনর্বাসনের লিখিত...

ছিল আশঙ্কা, ছিল দুশ্চিন্তা। তবে আপাতত স্বস্তি ময়দান মার্কেটের হকারদের। সরছে বহু পুরনো ধর্মতলা এলাকার ময়দান মার্কেটে । জো...

11 hrs ago
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ Breaking
রাজ্য-রাজনীতি
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ

সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের মূল গেট বন্ধ করে তীর-ধনুক...

1 days ago
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা Breaking
রাজ্য-রাজনীতি
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নাকড়াকোন্দায় পথসভা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের ১ নম্বর শক্তিকেন্দ্র...

1 days ago
'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো Breaking
রাজ্য-রাজনীতি
'ডাক সেবা আপস' পরিষেবা চালু হলো

সারা দেশব্যাপী ১৪ টি ডাক অফিসের আধুনিকরণের মাধ্যমে চালু হলো 'ডাক সেবা আপস'

1 days ago
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক বেঞ্চ Breaking
রাজ্য-রাজনীতি
টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় অন্তবর্তী স্থগিতাদেশ দিল জরুরি ভিক্তিক ব...

টালিগঞ্জে নির্মাণ ভাঙার ঘটনায় জরুরি শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। আদাল...

1 days ago
ভাষা নির্বাচন করুন