Sangbad Bharat
Saturday, 17 October 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ... দুবরাজপুরে যুবকের রহস্যমৃত্যু, পুলিশি নির্যাতনের অভিযোগে থানায় দেহ রেখে বিক্ষোভ পরিবারের অরুন্ডা গ্রামে দক্ষিণ পাড়ায় প্রথম দুর্গাপুজা, গ্রামের বয়স্ক মানুষদের দিয়ে দুর্গাপুজা উদ্বো... অরুন্ডা গ্রামের দক্ষিণপাড়া এই প্রথম দুর্গা পুজার আয়োজন করেছে, খুশির রোশনাই গ্রামজুড়ে টাটা পাওয়ার সোলারুফ মহানগর কলকাতায় নিয়ে এল ‘ঘর ঘর সোলার’ যুবার সংঘের দুর্গাপুজোয় লিয়েবেরের অভিনব ফ্রিজ টানেল, শিল্পের ছোঁয়ায় ‘আ পন্ডফুল’ হজরতপুর রেল সাইডিংয়ে ২৪২ জন নিরাপত্তারক্ষীর কাজ বন্ধের নোটিশ, পুজোর মুখে উদ্বেগে কর্মী ও ... পুজোর আগে বসিরহাটে ধৃত তিন কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র রাজ্যে ৪৫ হাজার নিয়োগ, স্কুলশিক্ষায় ৩৩ হাজার শূন্য পদে নিয়োগ বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দ...
দেশ-বিদেশ

কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্থ ব্যবসায়ী সমিতি

কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্থ ব্যবসায়ী সমিতি

বসিরহাটের হিঙ্গলগঞ্জের শতাব্দী প্রাচীন বাজারকে রক্ষা করে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হল হিঙ্গলগঞ্জ ব্যবসায়ী সমিতি

বসিরহাট : হিঙ্গলগঞ্জের শতাব্দী প্রাচীন বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্থ ব্যবসায়ী সমিতি। বসিরহাটের হিঙ্গলগঞ্জের শতাব্দী প্রাচীন বাজারকে রক্ষা করে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হল হিঙ্গলগঞ্জ ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিয়ে বাজারের অস্তিত্ব ও ব্যবসায়ীদের জীবিকা রক্ষার আবেদন জানানো হয়।

ব্যবসায়ী সমিতির দাবি, ইছামতী নদীর তীরে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হিঙ্গলগঞ্জ বাজারের প্রতিষ্ঠা ১৭৮৩ সালে।


প্রায় ২৪৩ বছরের পুরনো এই বাজারে বর্তমানে প্রায় ৫০০ জন ছোট ও বড় ব্যবসায়ী ব্যবসার সঙ্গে যুক্ত। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হলে বাজারের অস্তিত্ব ও ব্যবসায়ীদের রুজি-রোজগারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। স্মারকলিপিতে ব্যবসায়ী সমিতি জানিয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই সিদ্ধান্তকে তারা সমর্থন করে। তবে বেড়া নির্মাণের সময় এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে ঐতিহ্যবাহী হিঙ্গলগঞ্জ বাজার অক্ষত থাকে এবং স্থানীয় ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারেন। এই দাবিতে বিডিও-র পাশাপাশি উত্তর ২৪ পরগণার জেলাশাসক এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছেও স্মারকলিপির কপি পাঠানো হয়েছে।


ব্যবসায়ীদের আশা, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং বাজার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিষয়টি নিয়ে হিঙ্গলগঞ্জ বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, "প্রশাসন হিঙ্গলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় কোথাও ৩০ ফুট কোথাও ৮০ ফুট কোথাও দেড়শ ফুট জায়গা ছেড়ে বেড়া নির্মাণ করছে। তার ফলে বেশ কিছু দোকান সহ বসতবাড়ি গুলি সীমান্তের কাঁটাতারের অপরদিকে চলে যাচ্ছে। স্বাভাবিক জনজীবন এবং ব্যবসায় ক্ষতি হতে পারে এবং ধুকতে থাকা হিঙ্গলগঞ্জ বাজার এক প্রকার বন্ধের মুখে চলে যেতে পারে।


আমরা চাই দেশের নিরাপত্তার স্বার্থে বেড়া দেওয়া হোক। সে ক্ষেত্রে বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং অপরাধের সংখ্যা অনেক কমবে। কিন্তু প্রশাসনের বিবেচনা করে দেখা উচিত ব্যবসায়িক সংগঠন গুলি কিভাবে চলবে এবং বসত বাড়িগুলি যদি কাঁটাতারের একদিকে চলে যায় তাহলে তারা কিভাবে স্বাভাবিক জীবনযাপন এগিয়ে নিয়ে যেতে পারবেন।"

Related News

বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ হলদিয়ায় পেট্রোকেমিক্যালস শিল্পে Breaking
দেশ-বিদেশ
বাংলায় শিল্পে জোয়ার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে ৬ হাজার কো...

পশ্চিমবাংলায় শিল্পের জোয়ার আসতে শুরু করেছে বিজেপি সরকারের আমলে। আজ দুর্গাপুজার চতুর্থীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ...

2 days ago
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প্রধান বিচারপতি Breaking
দেশ-বিদেশ
আদালতে পান,গুটখাও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে জেলাজজদের চিঠি দিলেন প...

আদালত চত্বরের ভেতর পান, গুটখা ও সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে সমস্ত জেলাজজদের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপত...

4 days ago
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে
দেশ-বিদেশ
স্যার ট্রাইবুনালের বিচারপতিরা বেতন বৃদ্ধির দাবিতে চিঠি দিল কমিশন কে

ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদন খতিয়ে দেখার ট্রাইবুনালে এবার অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাঁদের বেতন বাড়ানোর দাব...

6 days ago
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ্ভূত বিচারপরি নাভানেথেম ‘নাভি’ পিল্লে Breaking
দেশ-বিদেশ
অধরাই ট্রাম্পের স্বপ্ন!২০২৬-র শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ...

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার। ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবান শহর...

7 days ago
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগণার শাসন থেকে গ্রেফতার বাবর আলী Breaking
দেশ-বিদেশ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে উত্তর ২৪ পরগ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুরুচিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হলেন বাবর আলী নামক এক ব্যক্তি। উত্...

7 days ago
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক Breaking
দেশ-বিদেশ
টাকি রোডে গরু পাচারের চেষ্টা, দেগঙ্গায় ১৫টি গরু-সহ গ্রেফতার চালক

টাকি রোডে ফের সক্রিয় গরু পাচার চক্র আটকালো পুলিশ। নদিয়া থেকে ঘুরপথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দেগ...

7 days ago
ভাষা নির্বাচন করুন