নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: অষ্টমীর শুভ লগ্নে মা মহামায়া রক্তদাতা সমিতির উদ্যোগে স্থানীয় বিজেপি কর্মীদের পরিচালনায় মহামায়া মন্দির প্রাঙ্গণে দূর্গা পূজা উপলক্ষে প্রায় দেড়শ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। চাঁন্দু ডাঙ্গা দুবনালা, সিমলি, ফকিরা গাড়া, দেউলি ,প্রভৃতি গ্রামের দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ বলে মা মহামায়া দূর্গা পূজা কমিটির সম্পাদক সুভাষ ডাঙ্গর জানালেন। তিনি আরো বলেন, এটি আমাদের বস্ত্রদানের প্রথম বর্ষ আগামী দিনে আরও বৃহত্তর আকারে করার চিন্তাভাবনা রয়েছে।
আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সাধন মন্ডল, ভক্তি প্রতিহার , টাম্পু শীল , উত্তম দুলে, চন্দন সরখের, দেবদুলাল মন্ডল, বুদ্ধদেব বিশাল, ফটিক রজক, শ্যামল বারিক, লোকেশ মল্লিক, নয়ন মন্ডল প্রমুখ কর্মীবৃন্দ।