সাধন মন্ডল, বাঁকুড়া: কলকাতার একটি পূজা মন্ডপে দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষন দর্শনার্থীর দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর কারণে নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনার পর তিনি এই দুর্ভাগ্যজনক ঘটনা জন্য দুঃখ প্রকাশ করেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেন।রাজ্য প্রশাসনের সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে জরুরী বৈঠক করে বিশেষ বার্তা দেন সমস্ত পুজো মণ্ডপ গুলিতে সমস্ত রকম দুর্ঘটনা এড়াতে যথেষ্ট ব্যবস্থা রাখার বিষয়ে আরো জোর দিয়েছে প্রশাসন। কোনরকম অঘটন ঘটলেই তৎপরতার সাথে ১১২ নাম্বারে যে কেউ ফোন করে জানাতে পারেন এবং যত দ্রুত সম্ভব পুলিশ প্রশাসন সেই ফোন করা ব্যক্তির কাছে হাজির হবেন এবং ঘটনার মোকাবিলা করবেন বলে মহকুমা পুলিশ আধিকারিক জানালেন। তিনি আরো বলেন, আজ দিনভর ইন্দপুর খাতড়া রানিবান রায়পুর সারেঙ্গা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করলাম। তিনি বলেন, সমস্ত এলাকার সমস্ত পুজো কমিটিগুলির কাছে গিয়ে তাদের সতর্ক থাকার আহ্বান জানাই। সমস্ত পূজা কমিটি গুলি যথেষ্ট সতর্ক রয়েছেন । মহকুমা এলাকার পুজো মণ্ডপ গুলি ঘুরে আমি অত্যন্ত খুশি। প্রতিটি পুজো মন্ডপের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সাথে কথা বলেছি। সকলেই সমস্ত বিষয়টি সতর্কতার সাথে নজর রাখছেন। পুজোকে কেন্দ্র করে যাতে কোনরকম অপ্রিতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রতিটি মণ্ডপ এলাকায় যথেষ্ট পুলিশি ব্যবস্থা করা হয়েছে।
মহকুমা এলাকার দুর্গাপুজো মণ্ডপ গুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মোটরবাইকে চক্কর দিলেন খাতড়া মহকুমা পুলিশ অধিকারীক আক্তার আলী।
মহকুমা এলাকার দুর্গাপুজো মণ্ডপ গুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মোটরবাইকে চক্কর দিলেন খাতড়া মহকুমা পুলিশ অধিকারীক আক্তার আলী।