নিউজ প্রতিনিধি : সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যে, ১৯ জনকে মৃত বলে ঘোষণা করা হয় l ভিড়ের মাত্রা এত বেশি ছিল যে তিল ধারণের জায়গা ছিল না। এর মধ্যেই মণ্ডপের কোনও অংশ বা কাঠামো ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে একটি সূত্রে দাবি করা হচ্ছে।

কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রের খবর, আহতদের ইমার্জেন্সি অবজ়ারভেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা চলছে। ১১ জনকে এসএসকেএমে স্থানান্তর করা হয়েছে। মেডিক্যাল কলেজের একটি সূত্র জানিয়েছিল, মৃত ১৯ জনের মধ্যে তিন জন পুরুষ, এক জন শিশু এবং ১৩ জন মহিলা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে, যার নম্বর ১৮০০৩৪৫৫৬৭৮ l

সূত্রের় দাবি , সন্ধ্যায় উত্তর এবং মধ্য কলকাতায় ঝেঁপে বৃষ্টি শুরু হয়। রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। সে সময় চোরবাগানে মণ্ডপের ভিতরে হুড়োহুড়ি শুরু হয় বলে খবর। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপের ভিতরে প্রবেশের চেষ্টা করেন লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ। তাঁরা পরস্পরকে ঠেলাঠেলি করতে থাকেন। তাতেই কয়েক জন মণ্ডপের ভিতরে বৃত্তাকার পথে পড়ে যান। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।