সাধণ মন্ডল, বাঁকুড়া: মুক্ত বিহঙ্গ পত্রিকার শারদীয়া সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন হল বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের হল ঘরে। পত্রিকার মোড়ক উন্মোচন করেন লোক কবি কৃষ্ণ দুলাল চট্টোপাধ্যায়। সাথে ছিলেন বিশিষ্ট চিকিৎসব ডাক্তার অমিতাভ চট্টরাজ সাংবাদিক ও সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, পত্রিকার সম্পাদক রবিন মন্ডল প্রমূখ। স্বাগত ভাষণে পত্রিকার সম্পাদক রবীন মন্ডল বলেন,বর্তমান আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য বৃদ্ধির বাজারে মুক্ত বিহঙ্গ এর মতো একটি ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক পাক্ষিক পত্রিকা দীর্ঘ ৪৪বছর ধরে নিয়মিত প্রকাশনা অবশ্যই গৌরবময় একটি অধ্যায়।
এবছর আরো একটি বৈশিষ্ট্য হলো ১লা ফেব্রুয়ারি ১৯৮৩ সাল থেকে এ পর্যন্ত প্রকাশিত পাক্ষিক পত্রিকার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাঃ অমিতাভ চট্টরাজ, পত্রিকা কমিটির কার্যকরী সভাপতি সন্তোষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সৌরভ বসু, সংগঠন সম্পাদক কল্যাণ কর্মকার। যাদের মূল্যবান লেখায় এবারের সংখ্যা সমাদৃত হচ্ছে তারা হলেন কবি অমিয় সেনগুপ্ত, সুনীল দাস,আলোক মন্ডল, সুব্রত পন্ডিত,ভজন দত্ত,আতঙ্ক ভঞ্জন পরামানিক,জয়ন্ত চট্টোপাধ্যায় ,স্বাগতা দত্ত, ভৈরব মন্ডল, অনির্বাণ চট্টোপাধ্যায়,চন্দন চৌধুরী,পার্বতী রায়,সর্বাণী চট্টরাজ প্রমুখ। এবারের পুজো সংখ্যায় প্রচ্ছদ এঁকেছেন শিল্পী যদু বাগদী ।