Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্বিক রক্ষাকবচ খারিজ করলো কলকাতা হাইকোর্ট

তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্বিক রক্ষাকবচ খারিজ করলো কলকাতা হাইকোর্ট

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। সব মামলাতেই তৃণমূল সাংসদকে রক্ষাকবচ দেওয়ার বিষয়ে নারাজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মোল্লা জসিমউদ্দিন, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। সব মামলাতেই তৃণমূল সাংসদকে রক্ষাকবচ দেওয়ার বিষয়ে নারাজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বৃহস্পতিবার অভিষেকের আইনজীবী কপিল সিব্বল হাইকোর্টে আর্জি জানান, -'প্রতিদিন এফআইআর দায়ের হচ্ছে। আরও নতুন তিনটে এফআইআর দায়ের হয়েছে তাঁর মক্কেলের বিরুদ্ধে।তাই সব মামলায় সার্বিক রক্ষাকবচ চাই।' যদিও কপিল সিব্বলের আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।


আদালত জানিয়েছে,-' সব ক্ষেত্রে একইভাবে রক্ষাকবচ কীভাবে দেওয়া যায়? এতে তদন্তে ক্ষতি হতে পারে'। অপরদিকে রাজ্যের আইনজীবী এই মামলায় সময় চেয়ে আবেদন জানান। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।কলকাতা হাইকোর্ট এদিন আরও জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি রাখা হল। ততদিন পর্যন্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হলে বিষয়টি আদালতের নজরে আনা যাবে। তবে সব মামলা একত্রিত করে সার্বিক রক্ষাকবচ দেওয়া যাবে না অভিষেককে। সেটা নির্দেশে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেকের নামে ৮টি এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআরগুলির থেকে বাঁচতে সার্বিক রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে তিনি মামলা করেন।


সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, 'একসঙ্গে সব মামলায় রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। প্রতিটি ভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। একসঙ্গে সব মামলা জুড়ে রক্ষাকবচ চাইছেন কী ভাবে? এটা সম্ভব নয়।’ এর আগে এমনই সার্বিক রক্ষাকবচ দেওয়া হয়েছিল রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।আইনি লড়াইয়ের মাঝে সিব্বল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে যুক্তি দেন, এর আগে একাধিক এফআইআর-এর ক্ষেত্রে শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল আদালত এবং নির্দেশ দেওয়া হয়েছিল যে আদালতের অনুমতি ছাড়া নতুন মামলা দায়ের করা যাবে না। এর জবাবে রাজ্যের আইনজীবী পাল্টা যুক্তি দিয়ে জানান, সেটি একটি সাময়িক অন্তর্বর্তী নির্দেশ ছিল মাত্র।


শুভেন্দু অধিকারীর উদাহরণ সামনে আসতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, শুভেন্দু অধিকারীর মামলার নজির এখানে টানা উপযুক্ত নয়। সব পক্ষের লিখিত ও মৌখিক বক্তব্য না শুনে আদালত এখনই কোনো চূড়ান্ত নির্দেশ প্রদান করবে না। আগামী ৩০ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন