Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্য-রাজনীতি

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বাম প্রগতিশীল জোটের প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম : দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বাম প্রগতিশীল জোটের প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

জানা গিয়েছে, ১৫০ জন ভোটার ও ৯টি আসন বিশিষ্ট চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছিল। মঙ্গলবার বাম প্রগতিশীল জোটের সাতজন প্রার্থী তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে চিনপাই দাসপাড়ায় অবস্থিত সমবায় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় কার্যালয়ে ঢোকার আগেই তাঁদের পথ আটকানো হয় বলে অভিযোগ সিপিআইএমের।

সিপিআইএমের দাবি, দুই মহিলা প্রার্থী তখনও ঘটনাস্থলে পৌঁছননি। বাকি সাতজন প্রার্থী সমবায় কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় বিজেপির লোকজন তাঁদের পথ আটকে মনোনয়নপত্র জমা দিতে বাধা সৃষ্টি করে। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়।


বাম প্রগতিশীল জোটের আরও অভিযোগ, মনোনয়নপত্র দাখিল বানচাল করার উদ্দেশ্যে বিজেপি একদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল। দুবরাজপুর ব্লকের পারুলিয়া, সাহাপুর-সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন চিনপাইয়ে জড়ো করা হয়েছিল বলেও দাবি করা হয়। এমনকি খাওয়াদাওয়ার আয়োজন করে মনোনয়নপত্র জমা রুখতে লোকজনকে একজোট করে রাখা হয়েছিল বলে অভিযোগ সিপিআইএমের।


ঘটনার প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে এলাকায় মিছিল করা হয়। সিপিআইএম নেতা শ্রীযূত চক্রবর্তী, শেখ মোর্তুজা ও জগবন্ধু চ্যাটার্জি বলেন, “তৃণমূলের দেখানো পথেই হাঁটছে বিজেপি। বিজেপি গায়ের জোরে দখলের রাজনীতি করতে মরিয়া হয়ে উঠেছে। সামান্য একটি সমবায় নির্বাচন বানচাল করতে এ ধরনের এলাহি আয়োজন করতে হচ্ছে। আমরা ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করেছি। এলাকায় অশান্তি এড়াতে ময়দান ছেড়ে এসেছি। জনগণ সব দেখেছে, তারাই বিচার করবে।”


অন্যদিকে, সিপিআইএমের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিউড়ি ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি মোহন ঘোষ। তাঁর দাবি, “চিনপাই এলাকায় বিজেপির সেরকম কোনও সংগঠনই নেই। তাছাড়া সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী হতে গেলে সংশ্লিষ্ট সমবায়ের সদস্য হতে হয়।তাদের কাছে সেরকম কোনও সদস্যই ছিল না। বিজেপির বিরুদ্ধে বদনাম ছড়াতেই সিপিআইএম এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।

Related News

রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

1 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
উত্তর ২৪ পরগনায় লোক আদালতে  একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি কোটি টাকার বিরোধের সমাধান Breaking
রাজ্য-রাজনীতি
উত্তর ২৪ পরগনায় লোক আদালতে একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি ...

শনিবার সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় জাতীয় লোক আদালতে মোট ৫০টি বেঞ্চ গঠন করা হয়। এর মধ্যে সদর এলাকায় মোট ২২টি বেঞ্চ, যার...

2 days ago
ভাষা নির্বাচন করুন