মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে মমতা, রবিউলকে ফেরানো হল রেজিনগরে
নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটে পরাজয়ের পর তৃণমূল দুই ভাগে বিভক্ত হয়েছে। তৃণমূলের প্রতীক কার দখলে থাকবে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান (দে)-কে। অন্য দিকে, রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক রবিউল আলম চৌধুরী।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই আসনেই জয়ী হন তিনি। নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। অন্য দিকে, নওদা এবং রেজিনগর—দুই আসনেই জয় পেয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর।
শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়ে বলেন, “কমিশন আমাদের ১৬ ও ১৭ সেপ্টেম্বর হাজির হওয়ার জন্য বলেছে। আমাদের প্রার্থীরা যথারীতি দলের নিজস্ব প্রতীক নিয়েই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”অন্য দিকে, রেজিনগরে ফের প্রার্থী হিসেবে রবিউল আলম চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।