Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক বিশ্ববিদ্যালয় গুলিতে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্য-রাজনীতি

নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী

নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আবু ইসহাক গাজী ওরফে বাবু গাজী।

বসিরহাট : নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আবু ইসহাক গাজী ওরফে বাবু গাজী। শনিবার রাতে কংগ্রেসের নতুন দলীয় কমিটি প্রকাশিত হয়। সেই কমিটিতে উত্তর ২৪ পরগণা জেলার সাংগঠনিক কাঠামোয় বসিরহাটকে পৃথক জেলা হিসেবে বিবেচনা করা হয়েছে।


আর বসিরহাট জেলা কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের কংগ্রেস নেতা আবু ইসহাক গাজী ওরফে বাবু গাজী। দীর্ঘ ৩৫ বছর ধরে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন বাবু গাজী। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর সংগঠনের জেলা সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে তিনি স্বাভাবিকভাবেই আপ্লুত। তবে একই সঙ্গে বসিরহাটে দলের সাংগঠনিক দুর্বলতা তার কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পর তার মূল লক্ষ্য হবে বসিরহাটের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের সংগঠনকে নতুন করে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও বাড়ানো।


নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পরই সংগঠনকে সক্রিয় করার বার্তা দেন বাবু গাজী। সেই লক্ষ্যেই বসিরহাট চৌমাথা সংলগ্ন একটি কমিউনিটি হলে জাতীয় কংগ্রেসের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সেই অনুষ্ঠানেই কংগ্রেসে যোগদানের হিড়িক দেখা যায়। বাম, তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ ছেড়ে প্রায় পাঁচ শতাধিক নেতা, কর্মী ও সমর্থক কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। নবনির্বাচিত জেলা সভাপতির উপস্থিতিতেই তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। এই যোগদানকে ঘিরে অনুষ্ঠানে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।


দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়া বসিরহাটে একসঙ্গে এত সংখ্যক নেতা-কর্মীর দলবদলকে কংগ্রেস নেতৃত্ব বড় রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছে। তাদের দাবি, বসিরহাটের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে কংগ্রেসকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আগামী দিনে বুথস্তর থেকে জেলা স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে দলের। দলে যোগ দেওয়া নেতা-কর্মীদের বক্তব্য, রাজ্য তথা দেশজুড়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপিকে প্রতিহত করতে কংগ্রেসই কার্যকর ভূমিকা নিতে পারে। সেই কারণেই তারা কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, মানুষের সমস্যার কথা তুলে ধরে গণতান্ত্রিক ও সাংগঠনিকভাবে মানুষের পাশে থাকার লক্ষ্যেই তারা কংগ্রেসে যোগ দিয়েছেন।


অন্যদিকে নতুন জেলা সভাপতি আবু ইসহাক গাজী ওরফে বাবু গাজী জানিয়েছেন, সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তার সামনে চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গিয়েছে। বসিরহাটে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা বর্তমানে খুব একটা শক্তিশালী নয়। তাই প্রথম কাজ হবে বিভিন্ন এলাকায় দলের পুরনো কর্মীদের সক্রিয় করা, নতুন কর্মীদের সংগঠনের সঙ্গে যুক্ত করা এবং সাধারণ মানুষের কাছে কংগ্রেসের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়া।


দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বসিরহাটে দলের সংগঠনকে নতুন করে দাঁড় করাতে চান। বসিরহাটকে পৃথক সাংগঠনিক জেলা হিসেবে গুরুত্ব দেওয়া এবং নতুন জেলা সভাপতি নিয়োগের পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কংগ্রেসে যোগদান এই দুই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

1 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
উত্তর ২৪ পরগনায় লোক আদালতে  একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি কোটি টাকার বিরোধের সমাধান Breaking
রাজ্য-রাজনীতি
উত্তর ২৪ পরগনায় লোক আদালতে একদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি ...

শনিবার সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় জাতীয় লোক আদালতে মোট ৫০টি বেঞ্চ গঠন করা হয়। এর মধ্যে সদর এলাকায় মোট ২২টি বেঞ্চ, যার...

2 days ago
ভাষা নির্বাচন করুন