Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের

হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

বসিরহাট : বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের কারণেই অল্প সময়ের মধ্যে ট্যাঙ্কটি ভেঙে পড়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে ট্যাঙ্ক ভেঙে পড়ার সময় আশপাশে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল সরকারের আমলে প্রায় ৭৬,২১৬ টাকা ব্যয়ে এই জলের ট্যাঙ্কটি নির্মাণ করা হয়েছিল। নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মে ট্যাঙ্কটি নির্মাণ করা হয়। নির্মাণের মাত্র কিছু সময়ের মধ্যেই সেটি ভেঙে পড়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, যথাযথভাবে নির্মাণ না করার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই জলের ট্যাঙ্কের উপর নির্ভর করে নবীনগঞ্জ এলাকার প্রায় ১০০ থেকে ২০০টি পরিবার পানীয় জল-সহ বিভিন্ন প্রয়োজনের জল সংগ্রহ করত। ট্যাঙ্কটি ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন তারা। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ তুলে তারা বিক্ষোভও দেখান।

স্থানীয় বাসিন্দা দীনেশ সর্দার ও গীতা সর্দারদের দাবি, দ্রুত নতুন করে জলের ট্যাঙ্ক তৈরি করে দেওয়া হোক। তাদের কথায়, এলাকার বহু পরিবার এই জল ব্যবহার করত। তাই যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

অন্যদিকে, নবীনগঞ্জের ১১৪ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি অপূর্ব সর্দারও দ্রুত জলের ট্যাঙ্কটি মেরামত বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এই জল ব্যবহার করে আসছেন। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত একটি জলাধার এত অল্প সময়ের মধ্যে ভেঙে পড়া অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, কীভাবে এবং কেন ট্যাঙ্কটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত নতুন জল সরবরাহের ব্যবস্থা করতে হবে।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

47 min ago
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে Breaking
জেলার খবর
জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র ক...

57 min ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

1 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

1 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

1 hrs ago
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন
জেলার খবর
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন

রাতের অন্ধকারে প্রত্যন্ত জঙ্গল মহলের গ্রামে হাজির হলেন জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাস...

7 hrs ago
ভাষা নির্বাচন করুন