Sangbad Bharat
Tuesday, 15 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
জেলার খবর

জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে

জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট ১নং ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের সুবিদপুর এলাকায় বিক্ষোভ ও বসিরহাট-তালপুকুর রোড অবরোধ করেন সাহিদা বিবি ও তার পরিবারের সদস্যরা।



বসিরহাট : ২০০৪ সালে স্বামীর কাছ থেকে স্ত্রীর নামে দানস্বত্বে হস্তান্তরিত হওয়া প্রায় তিন কাঠা জমি ২০১৪ সালে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। জমি দখলের অভিযোগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রভাব খাটানোরও অভিযোগ করেছেন সম্পত্তির দাবিদার সাহিদা বিবি। ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট ১নং ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের সুবিদপুর এলাকায় বিক্ষোভ ও বসিরহাট-তালপুকুর রোড অবরোধ করেন সাহিদা বিবি ও তার পরিবারের সদস্যরা।

অভিযোগ, ২০০৪ সালে রুফুল আমিন গাজী তার স্ত্রী সাহিদা বিবির নামে প্রায় তিন কাঠা সম্পত্তি দানস্বত্ব দলিলের মাধ্যমে হস্তান্তর করেন। সাহিদা বিবির দাবি, পরবর্তীকালে ২০১৪ সালে তৃণমূলের প্রভাব খাটিয়ে এবং তৎকালীন পঞ্চায়েতের উপপ্রধানের সহযোগিতায় স্থানীয় বাসিন্দা জাকির হোসেন মণ্ডল ওই জমি দখল করে নেন। এরপর সেখানে দোতলা বাড়ি এবং কয়েকটি দোকানঘর তৈরি করা হয় বলে অভিযোগ। সাহিদা বিবির দাবি, তিনি ওই সম্পত্তি কখনও বিক্রি করেননি। তার অভিযোগ, তার জমির নামে অন্যভাবে দলিল তৈরি করে জোরপূর্বক জমি দখল করা হয়েছে। সেই সময় রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় থাকায় ভয়ে তারা থানায় অভিযোগ জানাতে পারেননি বলেও দাবি করেন তিনি। এমনকি তাদের ওই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ। বর্তমানে তারা অন্য একটি গ্রামে বসবাস করছেন। সাহিদা বিবি বলেন, রাজ্যে পালাবদলের পর জমি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় তারা প্রশাসনের দ্বারস্থ হন। আদালতেরও দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়া চললেও এখনও জমির দখল ফিরে পাননি বলে দাবি। তার বক্তব্য, বারবার দখলে থাকা ব্যক্তির কাছে জমি ফিরিয়ে দেওয়ার আবেদন করেও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয়েছে। তাদের ন্যায্য সম্পত্তি তাদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। অন্যদিকে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন মণ্ডল। তার দাবি, তারা অর্থের বিনিময়ে ওই সম্পত্তি পেয়েছেন এবং কোনও অন্যায় করেননি। পুরো ঘটনার সঠিক তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে বলেও দাবি তার।

তবে এই জমি নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সাহিদা বিবির দাবি, তিনি জমিটি কখনও বিক্রি করেননি। অথচ বিতর্কিত জমির দলিলে তার স্বামীর ছবি ও টিপসই রয়েছে বলে জানা যাচ্ছে। ২০০৪ সালে স্বামী যদি দানস্বত্বের মাধ্যমে জমি স্ত্রীর নামে হস্তান্তর করে থাকেন, তাহলে পরবর্তীকালে সেই জমি কীভাবে অন্যত্র বিক্রি বা হস্তান্তর করা হলো, তা নিয়েই প্রশ্ন উঠছে। জমির মালিকানা, দলিলের বৈধতা এবং পরবর্তী হস্তান্তরের বিষয়টি খতিয়ে দেখলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Related News

স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন Breaking
জেলার খবর
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর...

বিদ্যুৎপৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল পাঁচ ছাত্রছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ...

57 min ago
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের Breaking
জেলার খবর
হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রাম...

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় আচমকাই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক।

1 hrs ago
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের Breaking
জেলার খবর
ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারে...

বসিরহাটের সন্দেশখালি ১নং ব্লকের ন্যাজাটে বিদ্যাধরী নদীর জরাজীর্ণ বাঁধ পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সনৎ সর্দার।

1 hrs ago
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ Breaking
জেলার খবর
দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়...

বসিরহাট ২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়।

1 hrs ago
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য Breaking
জেলার খবর
রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না ...

রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে তৈরি হলো প্রশাসনিক অচলাবস্থা। নির্ধারিত দিন ও সময়ে সভাপতি নির্বাচনের জন্য ...

1 hrs ago
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন
জেলার খবর
বাইকে চড়ে রাতের অন্ধকারে আচমকা গ্রামবাসীদের সামনে হাজির জেলা প্রশাসন

রাতের অন্ধকারে প্রত্যন্ত জঙ্গল মহলের গ্রামে হাজির হলেন জেলা শাসক, পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাস...

7 hrs ago
ভাষা নির্বাচন করুন