Sangbad Bharat
Wednesday, 16 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক স্কুলের দেওয়ালে শর্ট সার্কিট, বিদ্যুৎপৃষ্ট পাঁচ পড়ুয়া, হাসপাতালে ভর্তি তিন জমি দখলমুক্ত করে ফেরতের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ বসিরহাটে হিঙ্গলগঞ্জে জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো, নিম্নমানের নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের ন্যাজাটে বিদ্যাধরীর ভাঙনপ্রবণ বাঁধ পরিদর্শনে সনৎ সরদার, দ্রুত সংস্কারের দাবি বিধায়কের দুর্নীতি-কাটমানি’র অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডিম ছুড়ে বিক্ষোভ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে অচলাবস্থা, হাজির হলেন না কোনো সদস্য সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের জঙ্গলমহলের ঢেঁকিকাটা ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুল পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলা শাসক
রাজ্য-রাজনীতি

সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

বাংলা ভাষার ব্যবহার আরও বাড়াতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি দফতরের বিভিন্ন কাজে বাংলাকে বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা বিধানসভায় জানানো হয়েছে।

রুদ্র বিশ্বাস, বনগাঁ: রাজ্যের প্রশাসনিক কাজে এবার থেকে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সরকারি দফতরের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। সরকারি চিঠিপত্র, বিজ্ঞপ্তি এবং অন্যান্য প্রশাসনিক নথিতে বাংলাকেই প্রধান ভাষা হিসেবে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বাংলার পাশাপাশি হিন্দি ভাষাও ব্যবহার করা যাবে।


এই সিদ্ধান্তের আগে কলকাতার জাতীয় গ্রন্থাগারে ভারতের প্রথম শব্দ সংগ্রহশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠানে তিনি জানান, বাংলা-সহ দেশের ২২টি ভাষার ইতিহাস ও বিবর্তন সেখানে তুলে ধরা হবে। তাঁর বক্তব্য ছিল, মাতৃভাষা একটি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম পরিচয় বহন করে, তাই ভাষার সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক কাজে বাংলা ভাষাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে আসছিল সরকার। সেই লক্ষ্যেই এবার সরকারি দফতরগুলিতে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা সংশ্লিষ্ট দফতরগুলিতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সরকারের মতে, মাতৃভাষায় সরকারি পরিষেবা মিললে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও সহজ হবে।


এদিকে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসও জানিয়েছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিধানসভার কার্যক্রমে বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রশাসনিক কাজ থেকে শুরু করে সরকারি পরিষেবার বিভিন্ন ক্ষেত্রেই বাংলা ভাষার ব্যবহার আরও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে।

Related News

সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের Breaking
রাজ্য-রাজনীতি
সমবায় সমিতির মনোনয়ন ঘিরে উত্তেজনা, বাধার অভিযোগ সিপিআইএমের

দুবরাজপুর ব্লকের চিনপাই কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়। মনোনয়নপত্র জমা দিতে যা...

3 hrs ago
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক। Breaking
রাজ্য-রাজনীতি
রাইপুরে কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলা শাসক।

জঙ্গলমহলের কংসাবতী দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে বাঁকুড়া জেলাশাসক অনিশ দাশগুপ্ত, সাথে ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক...

1 days ago
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার রশিদ Breaking
রাজ্য-রাজনীতি
সন্দেশখালিতে বাড়িতে তল্লাশি, দুই দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার,...

সন্দেশখালির বেড়মজুরে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও একটি লোহার শাবল উদ্ধার করেছে...

1 days ago
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রেজিনগরে Breaking
রাজ্য-রাজনীতি
মমতা শিবিরের প্রার্থী ঘোষণা: নন্দীগ্রামে দিদিমণি, রবিউলকে ফেরানো হল রে...

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল।

1 days ago
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেসে ৫ শতাধিক নেতা-কর্মী Breaking
রাজ্য-রাজনীতি
নবনির্বাচিত জেলা সভাপতি হতেই বড় ভাঙন, বাম-তৃণমূল-আইএসএফ ছেড়ে কংগ্রেস...

নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বসিরহাটে সংগঠন গোছানোর কাজে নেমে পড়লেন জেলা কংগ্রেসের নতুন সভাপতি আ...

2 days ago
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর Breaking
রাজ্য-রাজনীতি
তৃণমূল, সিপিএম ও আইএসএফ ছেড়ে কংগ্রেসে যোগ ২৫০ নেতা-কর্মীর

বসিরহাটে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও আইএসএফে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন প্রায় ২৫০ জন নেতা-কর্মী ও সমর্থক।

2 days ago
ভাষা নির্বাচন করুন