Sangbad Bharat
Wednesday, 26 August 2026
Home জেলার খবর দেশ-বিদেশ বিনোদন ব্যবসা ও বানিজ্য রাজ্য-রাজনীতি শিক্ষা ও স্বাস্থ্য সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
বসিরহাটে ৪৪৩৮ পিস ফেনসিডিল উদ্ধার, পিকআপ ভ্যান-সহ গ্রেফতার পাচারকারী বিশ্ব নবী দিবস উপলক্ষে মহাসমারোহে নানা কর্মসূচি রাইপুর বিধানসভার বিধায়ক ও ব্লক প্রশাসনের উদ্যোগে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাতে পুষ্টি... 'স্যারে' নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়,সরকারি সুবিধা থেকে বঞ্চিত নয় : স্পষ্ট জানালো সুপ... সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে। বসিরহাটে ৪৪৩৮ পিস ফেনসিডিল উদ্ধার, পিকআপ ভ্যান-সহ গ্রেফতার পাচারকারী বিশ্ব নবী দিবস উপলক্ষে মহাসমারোহে নানা কর্মসূচি রাইপুর বিধানসভার বিধায়ক ও ব্লক প্রশাসনের উদ্যোগে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাতে পুষ্টি... 'স্যারে' নাম বাদ পড়লেও নাগরিকত্ব খারিজ নয়,সরকারি সুবিধা থেকে বঞ্চিত নয় : স্পষ্ট জানালো সুপ... সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়... সারেঙ্গার স্কুলে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান কাঁটাতারের বেড়া নির্মাণে শতাব্দী প্রাচীন হিঙ্গলগঞ্জ বাজার রক্ষার দাবিতে প্রশাসনের দ্বারস্... মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন রাইপুরে।
রাজ্য-রাজনীতি

সরকারি হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

সরকারি হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের বরাদ্দ বাড়ানোর রাজ্য সরকারের সিদ্ধান্তে বড় স্বস্তি মিলল

মোল্লা জসিমউদ্দিন, কলকাতা : মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের বরাদ্দ বাড়ানোর রাজ্য সরকারের সিদ্ধান্তে বড় স্বস্তি মিলল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে।


এরফলে ১ অগস্ট থেকে মাথাপিছু ১১২ টাকা বরাদ্দ অনুযায়ী রোগীদের খাবার সরবরাহে আর কোনও আইনি বাধা রইল না।রাজ্য সরকার সম্প্রতি সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার দেওয়ার লক্ষ্যে মাথাপিছু খাবারের বরাদ্দ ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১১২ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী নতুন রেট চার্টও প্রকাশ করা হয়। তবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে একাধিক সরবরাহকারী সংস্থা। তাদের দাবি ছিল, খাবারের নতুন মূল্য নির্ধারণ সংক্রান্ত বিষয় আদালতে বিচারাধীন থাকা অবস্থায় নতুন প্রাইস চার্ট প্রকাশ করা নিয়মবিরুদ্ধ।


সেই মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ রাজ্যের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়।এরপর ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।এদিন এই মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার পর্যবেক্ষণ করেন, গত কয়েক বছরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই পরিস্থিতিতে জনস্বার্থে সরকার যদি খাবারের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে শুধুমাত্র আইনি জটিলতার কারণে তা আটকে রাখা যুক্তিযুক্ত নয়।সবদিক বিবেচনা করে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল করে।


অন্যদিকে, বর্তমান খাদ্য সরবরাহকারী সংস্থার পক্ষে আইনজীবী আদালতে দাবি করেন, ২০১৭ সাল থেকে তাঁর মক্কেল সরকারি হাসপাতালগুলিতে খাবার সরবরাহ করে আসছে। কিন্তু দীর্ঘদিন পুরনো দরে খাবার সরবরাহ করতে গিয়ে সংস্থাকে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই বিষয়টি বিবেচনা করার আর্জি জানানো হয়।আদালতে জানানো হয়, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বর্তমানে দুটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে।


একটি মামলায় পুরনো টেন্ডার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং অন্য মামলায় রাজ্যের ২৩ জুলাই জারি করা নতুন বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। জানিয়েছেন, আগামী ২০ আগস্ট দুটি মামলারই একসঙ্গে শুনানি হবে। ফলে এই বিষয়ে রাজ্যের বক্তব্যও একক বেঞ্চেই পেশ করতে হবে।

Related News

বসিরহাটে ৪৪৩৮ পিস ফেনসিডিল উদ্ধার, পিকআপ ভ্যান-সহ গ্রেফতার পাচারকারী Breaking
রাজ্য-রাজনীতি
বসিরহাটে ৪৪৩৮ পিস ফেনসিডিল উদ্ধার, পিকআপ ভ্যান-সহ গ্রেফতার পাচারকারী

বসিরহাটে নাকা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ বা ফেন্সিডিল উদ্ধার করলো পুলিশ। ঘটনায় একটি পিকআপ ভ্যান সহ এক...

32 min ago
শর্তসাপেক্ষে দুই তৃণমূল কে কর্মসূচি পালনের ছাড়পত্র দিল হাইকোর্ট
রাজ্য-রাজনীতি
শর্তসাপেক্ষে দুই তৃণমূল কে কর্মসূচি পালনের ছাড়পত্র দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষে দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করার অনুমতি পেল তৃণমূলের দুই গোষ্ঠীই। মঙ্গলবার কা...

9 hrs ago
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের সগড়ভাঙ্গা গ্রামে পথসভা
রাজ্য-রাজনীতি
বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের সগড়ভাঙ্গা গ্রামে পথসভা

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের সগড়ভাঙ্গা ...

21 hrs ago
সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদত্যাগ রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির Breaking
রাজ্য-রাজনীতি
সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে অনাস্থা পত্র তৃণমূলের ৯ সদস্যের, পরদিনই পদ...

বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূল কংগ্রেসেরই ৯ জন সদস্য। সোমবার সিউড়ি সদর ...

22 hrs ago
জোকা - ধর্মতলা মেট্রোরেল নির্মাণে বাধা কাটলো হকারদের পুনর্বাসনের লিখিত শর্তে
রাজ্য-রাজনীতি
জোকা - ধর্মতলা মেট্রোরেল নির্মাণে বাধা কাটলো হকারদের পুনর্বাসনের লিখিত...

ছিল আশঙ্কা, ছিল দুশ্চিন্তা। তবে আপাতত স্বস্তি ময়দান মার্কেটের হকারদের। সরছে বহু পুরনো ধর্মতলা এলাকার ময়দান মার্কেটে । জো...

1 days ago
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ Breaking
রাজ্য-রাজনীতি
সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ

সাত দফা দাবিতে তীর-ধনুক ও ত্রিশূল হাতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ। বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের মূল গেট বন্ধ করে তীর-ধনুক...

1 days ago
ভাষা নির্বাচন করুন