Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
রাজ্য-রাজনীতি

জোকা - ধর্মতলা মেট্রোরেল নির্মাণে বাধা কাটলো হকারদের পুনর্বাসনের লিখিত শর্তে

জোকা - ধর্মতলা মেট্রোরেল নির্মাণে বাধা কাটলো হকারদের পুনর্বাসনের লিখিত শর্তে

ছিল আশঙ্কা, ছিল দুশ্চিন্তা। তবে আপাতত স্বস্তি ময়দান মার্কেটের হকারদের। সরছে বহু পুরনো ধর্মতলা এলাকার ময়দান মার্কেটে । জোকা থেকে ধর্মতলা মেট্রো সম্প্রসারণে জন্য অস্থায়ীভাবে সরানো হচ্ছে এই মার্কেট

মোল্লা জসিমউদ্দিন, ছিল আশঙ্কা, ছিল দুশ্চিন্তা। তবে আপাতত স্বস্তি ময়দান মার্কেটের হকারদের। সরছে বহু পুরনো ধর্মতলা এলাকার ময়দান মার্কেটে । জোকা থেকে ধর্মতলা মেট্রো সম্প্রসারণে জন্য অস্থায়ীভাবে সরানো হচ্ছে এই মার্কেট। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মেট্রো রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, মেট্রো সম্প্রসারণের কাজের জন্য মার্কেট সরানো হলেও ভবিষ্যতে হকারদের ওই জায়গাতেই ফিরিয়ে আনা হবে। ধর্মতলা-জোকা মেট্রোর কাজে বাধা কাটাল কলকাতা হাইকোর্ট । সাতদিনে কাজ শুরু করার সবুজ সঙ্কেত বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের। বিধানচন্দ্র রায় মার্কেটের ৩২১ স্টলকে সাতদিনে শর্ত সরে যাওয়ার নির্দেশ বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের। মেট্রোর কাজ সম্পন্ন হলে ফের পুরনো জায়গায় ফিরবেন ব্যবসায়ীরা।


সোমবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, মেট্রো প্রকল্পের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে লিখিত ভাবে জানাতে হবে যে, কাজ শেষে ওই দোকানদারদের পুরানো জায়গায় ফিরিয়ে আনা হবে। জানা গেছে পরিকল্পনা অনুযায়ী, জোকা-এসপ্ল্যানেড করিডরের গুরুত্বপূর্ণ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মিত হবে বর্তমান ময়দান মার্কেটের নীচে। সেই কারণেই নির্ধারিত সময়ের মধ্যে এলাকা খালি করার ওপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভিক্টোরিয়া স্টেশনের কাজ শুরু হয়েছে এবং টানেল বোরিং মেশিনও সেই অংশে পৌঁছে গেছে। এরফলে প্রকল্পের পরবর্তী ধাপে দ্রুত এগোতে চাইছে মেট্রোরেল কর্তৃপক্ষ।প্রশাসন সূত্রে প্রকাশ , ব্যবসায়ীদের জন্য কলকাতা পুলিশের মাউন্টেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে সেখানে দোকান স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।


বহুদিন ধরেই এই স্থানান্তর নিয়ে জটিলতা চলছিল। একাধিকবার ব্যবসায়ীদের আপত্তি এবং রাজনৈতিক টানাপড়েনের জেরে কাজ এগোয়নি। সাম্প্রতিক সময়ে সেই অচলাবস্থা কাটায় প্রকল্প বাস্তবায়নের পথ কিছুটা সহজ হয়েছে বলে জানা গেছে ।হকার সমস্যা নিয়েও নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছে নুতন রাজ্য সরকার । সম্প্রতি পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে 'হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি'র ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে হকারদের জন্য একটি স্টেট মনিটরিং কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়। এই কমিটি রাজ্যজুড়ে হকার সমীক্ষার কাজ করবে এবং সেই প্রক্রিয়ায় হকার সংগঠনের প্রতিনিধিদেরও যুক্ত রাখা হবে।


ধর্মতলা চত্বরে ময়দান মার্কেটে নিয়মিত কেনাকাটা করতে আসা বহু ক্রেতার আশঙ্কা, বাজারটি অন্যত্র সরলে স্বল্পমূল্যে পণ্য কেনার সুযোগ কমে যেতে পারে। অন্যদিকে ব্যবসায়ীরা আপাতত প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছেন না। তাঁদের মূল নজর এখন বিকল্প জায়গায় নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ার দিকে।এদিন কলকাতা হাইকোর্টে মেট্রোরেল কর্তৃপক্ষ হকারদের পুনর্বাসনের পক্ষে আশ্বাস দেওয়ায় স্বস্তি হকারেরা।

Related News

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন Breaking
রাজ্য-রাজনীতি
মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ...

মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন l ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন l রবিবার গভীর রাতে (প্রায় রবিবার মধ্যরাতে) ...

9 hrs ago
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন Breaking
রাজ্য-রাজনীতি
দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক...

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলের উন্নয়নমূলক কাজের জন্য চলতি সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আসানসোল- আদ্রা এ...

10 hrs ago
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জির
রাজ্য-রাজনীতি
ময়ূরেশ্বরের সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে তোপ সিপিএম নেত্রী মীনাক্...

শ্রমিকদের ন্যায্য মজুরি, মিড ডে মিল কর্মীদের আর্থিক সুরক্ষা এবং কৃষকদের বিভিন্ন সমস্যা-সহ একাধিক দাবিতে কেন্দ্র ও রাজ্য ...

1 days ago
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুরনগর থেকে মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রীর বার্তা ? Breaking
রাজ্য-রাজনীতি
CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জ...

মুখ্যমন্ত্রী হওয়ার পর ঠাকুরনগরে প্রথম সফরেই কার্যত ‘কল্পতরু’ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী। মতুয়া মহাতীর্থে নতুন মন্দির থেকে বা...

1 days ago
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সার্টিফিকেট, আশ্বাসবানী মুখ্যমন্ত্রীর Breaking
রাজ্য-রাজনীতি
CAA : ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে একগুচ্ছ ঘোষণা,৩১ ডিসেম্বরের মধ্যে CAA সা...

ঠাকুরনগরে গিয়ে CAA নিয়ে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ৩১ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ২.৫ লক্ষ আবেদনক...

1 days ago
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান Breaking
রাজ্য-রাজনীতি
সারেঙ্গা থানার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

সারেঙ্গা থানা পুলিশের উদ্যোগে এলাকার বিশিষ্ট মানুষজন দের নিয়ে আজকে তুই অক্টোবর শনিবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠা...

2 days ago
ভাষা নির্বাচন করুন