Sangbad Bharat
Monday, 02 November 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর... নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক, চলছে তল্লাশি অভিযান ফ্লোরিডায় ভয়াবহ বিমানদুর্ঘটনা! ঝলসে মৃত অন্তত ৯ এভারেস্ট অভিযানে গিয়ে নেপালে বিপাকে বসিরহাটের ২৯ পর্বতারোহী, কেন্দ্রের কাছে উদ্ধারের আর্জি... মহাকরণ সংলগ্ন লিয়ন্স রেঞ্জ বহুতলে ভয়াবহ আগুন ! ঘটনাস্থলে দমকলের ১০টা ইঞ্জিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনযাত্রীদের ভোগান্তি! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন লোকপুর থানার উদ্যোগে পালিত রাষ্ট্রীয় একতা দিবস, অংশ নিলেন বিদ্যালয়ের পড়ুয়ারা Mamata Banerjee warns Gyanesh Kumar: আমরা হারিনি, হারানো হয়েছে আমাদের’! দিল্লির মঞ্চ থেকে ... CM Suvendu Adhikari: মতুয়াদের নাগরিকত্ব থেকে উন্নয়ন, বারুণী মেলাকে জাতীয় স্বীকৃতি, ঠাকুর...
শিক্ষা ও স্বাস্থ্য

রাইপুর বিধানসভার বিধায়ক ও ব্লক প্রশাসনের উদ্যোগে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাতে পুষ্টি প্যাকেট তুলে দেওয়া হলো।

রাইপুর বিধানসভার বিধায়ক ও ব্লক প্রশাসনের উদ্যোগে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাতে পুষ্টি প্যাকেট তুলে দেওয়া হলো।

ফতেয়া দোহাজ দাহাম উপলক্ষে রাইপুর বিধানসভার বিধায়ক ও ব্লক প্রশাসনের উদ্যোগে রাইপুর গ্রামীণ হাসপাতালে ২ শতাধিক রোগী ও রোগীর পরিবার পরিজনদের হাতে পুষ্টি প্যাকেট তুলে দেওয়া হল।

সাধন মন্ডল, বাঁকুড়া : আজ ২৬ শে আগস্ট বুধবার ফতেয়া দোহাজ দাহাম। এই উপলক্ষে রাইপুর বিধানসভার বিধায়ক ও ব্লক প্রশাসনের উদ্যোগে রাইপুর গ্রামীণ হাসপাতালে ২ শতাধিক রোগী ও রোগীর পরিবার পরিজনদের হাতে পুষ্টি প্যাকেট তুলে দেওয়া হল।


হাসপাতালে ভর্তি থাকা রোগী দের হাতে পুষ্টি প্যাকেট তুলে দেন রাইপুর বিধানসভার বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা ,রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায়, রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক, বিশিষ্ট সমাজকর্মী তুফান চক্রবর্তী ,জয়দেব লাহা, ব্লক ক্যাশিয়ার ঝন্টু মল্লিক প্রমূখ। 


হাসপাতালে রোগীদের ও রোগীর পরিবার পরিজনদের সাথে হাসপাতালের পরিষেবা নিয়েও কথা বলেন বিধায়ক। তাদের কাছে জানতে চান হাসপাতালের বিভিন্ন সমস্যা রয়েছে কিনা হাসপাতালে লিফট চালু না থাকা, এক্সরে মেশিন খারাপ, প্যাথলজি বিভাগ ও সেভাবে কাজ হয়নি বাইরে থেকে করে নিয়ে আনতে হয় বলে জানান রোগীর পরিজনরা। সাথে পানীয় জলের সমস্যার কথাও তুলে ধরেন। তারা বলেন প্রায় ২০০ মিটার দূর থেকে অর্থাৎ হাসপাতালে মেন গেট থেকে হাসপাতালে ভর্তি থাকা রোগীরদের জন্য পানীয় জল বয়ে নিয়ে আসতে হয়। যা অত্যন্ত কষ্টকর। বিশেষ করে এই বর্ষাকালে তা আরো বেশি কষ্টকর হয়ে পড়েছে রোগীর পরিজনদের কাছে।


এই বিষয়টি জানতে পেরে তিনি তাদের বলেন যত তাড়াতাড়ি সম্ভব আমি এই সমস্যার সমাধানের চেষ্টা করব। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বি এম ও এইচ এর সাথে দেখা করার চেষ্টা করলেও উনি হাসপাতালে উপস্থিত না থাকায় দেখা করা যায়নি বলে বিধায়ক জানান। বিধায়ক অভিযোগ করে বলেন উনাকে হাসপাতালে প্রায় দিনই পাওয়া যায়নি।

Related News

দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা
শিক্ষা ও স্বাস্থ্য
দক্ষিণবঙ্গ উৎপল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা

দক্ষিণবঙ্গ উৎকল ব্রাহ্মণ সোসাইটির উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো জেলা জুড়ে। বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় ...

1 days ago
মটগোদা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
মটগোদা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ...

মট গোদা জিপি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের স্বাস্থ্যকর্মী পার্বতী পাল এর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো গ্রাম পঞ্চায...

1 days ago
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবতার বার্তা
শিক্ষা ও স্বাস্থ্য
নওপাড়া মাহমুদিয়া মাদ্রাসার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, মানবতার...

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন কর...

4 days ago
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট মন্ত্রী সভার বৈঠকে Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট...

রাজ্যে ৬০ হাজার নিয়োগের অনুমোদন ক্যবিনেট মন্ত্রী সভার বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু ...

4 days ago
কলকাতার ছেলে অস্কার ক্লেইন পদক জিতে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে ! Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
কলকাতার ছেলে অস্কার ক্লেইন পদক জিতে ইতিহাস গড়লেন আন্তর্জাতিক মঞ্চে !

স্ট্রিং ফিল্ড তত্ত্ব নিয়েও তাঁর কাজ আধুনিক তাত্ত্বিক পদার্থবিদ্যার গবেষণাকে এগিয়ে নিয়ে গিয়েছে। এই সব ক্ষেত্রেই তাঁর মৌলি...

9 days ago
দিনে তিনবার সাফাই বাধ্যতামূলক ! গাফিলতিতে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্য ভবনের Breaking
শিক্ষা ও স্বাস্থ্য
দিনে তিনবার সাফাই বাধ্যতামূলক ! গাফিলতিতে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি স...

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অনিয়মের অভিযোগ নতুন নয়। পর্যাপ্ত সরঞ্জাম ও সাফাইকর্মী থাকা সত্ত্বেও ...

9 days ago
ভাষা নির্বাচন করুন