Sangbad Bharat
Monday, 28 September 2026
Home রাজ্য-রাজনীতি জেলার খবর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবসা ও বানিজ্য দেশ-বিদেশ বিনোদন সাহিত্য ও সংস্কৃতি খেলা
Breaking News
বাঁকুড়ার রাইপুর ব্লক প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে। বাঁকুড়ার রাইপুর ব্লক প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন সনাতন ধর্ম শাস্ত্রে তর্পন ও পিতৃপক্ষ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। বিদ্যাসাগরের জন্মদিনে রামপুরহাট টেক্সটবুক লাইব্রেরিতে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান মিলন প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে বীরভূমের লোকপুরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপু... বিদ্যাসাগরের জন্মদিনকে আদর্শ শিক্ষক দিবস হিসেবে পালন রামধনু পাবলিক স্কুলে TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘উপলক্ষ উপভোট!’, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, রবিবার রাত ১০ টায় "সেবা রঙ্গোলি দেশের সঙ্গে" কর্মসূচি পালিত হল রাইপুরে।
জেলার খবর

হাসি ফুটলো জঙ্গলমহলবাসীর মুখে বিধায়কের উদ্যোগে জঙ্গলমহলের ঝিলিমিলি থেকে কলকাতা চালু হল সরকারি বাস পরিষেবা

হাসি ফুটলো জঙ্গলমহলবাসীর মুখে বিধায়কের উদ্যোগে জঙ্গলমহলের ঝিলিমিলি থেকে কলকাতা চালু হল সরকারি বাস পরিষেবা

জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা দক্ষিণ বাঁকুড়ার শেষ প্রান্ত অন্যদিকে ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার সংযোগস্থল ঝিলিমিলি। এখান থেকেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা র কলকাতা যাওয়ার বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা রানীবাঁধ বিধানসভার বিধায়ক ক্ষুদিরাম টুডু।

সাধন মন্ডল, বাঁকুড়া: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনের পূণ্য লগ্নে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা দক্ষিণ বাঁকুড়ার শেষ প্রান্ত অন্যদিকে ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার সংযোগস্থল ঝিলিমিলি। এখান থেকেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা র কলকাতা যাওয়ার বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা রানীবাঁধ বিধানসভার বিধায়ক ক্ষুদিরাম টুডু। সাথে ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার পিভিজি সতীশ, খাতড়া মহকুমা শাসক তাপস ভট্টাচার্য, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিভিশনাল ম্যানেজার, সহ বিডিও পার্থপ্রতিম কীর্তনীয়া, বারীকুল থানার আইসি সহ বিজেপি নেতৃত্ব দুঃখী রানী মুদি ওপ্রশাসনের আধিকারিকবৃন্দ সহ এলাকার বিশিষ্ট মানুষজন। 

ফিতে কেটে পতাকা নাড়িয়ে বাস যাত্রার সূচনা করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু সহ প্রশাসনের আধিকারিকবৃন্দ। জঙ্গলমহলের এই প্রত্যন্ত এলাকা থেকে সরাসরি সরকারিভাবে কলকাতা কোন বাস পরিষেবা ছিল না দু বছর আগে তৃণমূল সরকারের আমলে এখান থেকেই বাস পরিষেবার শিলান্যাস অনুষ্ঠান হয়েছিল কিন্তু বাস পরিষেবা চালু হয়নি।

পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সহযোগিতায় ও মন্ত্রী ক্ষুদিরাম টুডুর ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে চালু হলো ঝিলিমিলি থেকে কলকাতা সরকারি বাস পরিষেবা। বাস পরিষেবার উদ্বোধন করে মন্ত্রী বলেন এবার থেকে এই জঙ্গলমহলের মানুষগুলির সাথে কলকাতার যোগাযোগ নিবিড় হল।

তাছাড়া এই এলাকার মা বোনেরা সরকারি বাসে বিনামূল্যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পাবে। যা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিগত সরকার শুধু পাথর পুঁতেছেন আর আমাদের বিজেপি সরকার কাজ করে দেখাচ্ছে। জেলা পুলিশ সুপার বলেন এই বাস পরিষেবা চালু হওয়ায় এলাকার মানুষের অনেক উপকার হবে।

Related News

পুজোর আগে হাড়োয়ায় পুলিশের অভিযান, প্রচুর মদ উদ্ধার, গ্রেফতার ২
জেলার খবর
পুজোর আগে হাড়োয়ায় পুলিশের অভিযান, প্রচুর মদ উদ্ধার, গ্রেফতার ২

আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে অবৈধ মদ ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করলো হাড়োয়া থানার পুলিশ।অভিযান চলাকালী...

1 hrs ago
জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ। Breaking
জেলার খবর
জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম বাগডুবি কে দত্তক নিলো বাঁকুড়া জেলা পুলিশ।

জঙ্গলমহলের বারিকুল থানার বারিকুল গ্রাম পঞ্চায়েতের জঙ্গল ঘেরা প্রত্যন্ত এলাকার একটি গ্রাম বাগডুবি, এই গ্রামকেই বাঁকুড়া ...

1 days ago
"অঙ্গন কা উৎসব" কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে বিধায়ক সহ ব্লক আধিকারিক বৃন্দ। Breaking
জেলার খবর
"অঙ্গন কা উৎসব" কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে বিধায়ক সহ ব...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পক্ষকাল ব্যাপী বিভিন্ন কর্মসূচির অন্যতম কর্মসূচি হলো "অঙ্গন কা উৎসব"।

2 days ago
ঘূর্ণিঝড় অর্ণবের জেরে টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙ্গে পড়ল সিমলাপালের গ্রামে, মৃত্যু বৃদ্ধের। Breaking
জেলার খবর
ঘূর্ণিঝড় অর্ণবের জেরে টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ভেঙ্গে পড়ল সিমলাপা...

ঘূর্ণিঝড় অর্ণব এর জেরে কয়েক দিন ধরে টানা বৃষ্টি পড়ছে দক্ষিণবঙ্গ জুড়ে। আর তার জেরে মাটির দেওয়াল আলগা হয়ে ধসে পড়ে মৃত...

2 days ago
বসিরহাটে সাইবার সচেতনতা কর্মসূচি, ১২০টি হারানো ফোন ও ১৪.৭০ লক্ষ টাকা ফেরালো পুলিশ Breaking
জেলার খবর
বসিরহাটে সাইবার সচেতনতা কর্মসূচি, ১২০টি হারানো ফোন ও ১৪.৭০ লক্ষ টাকা ফ...

বসিরহাট টাউন হলে শুক্রবার বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বিশেষ সাইবার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রছাত্রী ও প্রবীণ ...

2 days ago
দুর্গাপুজার আগে দুর্নীতির অভিযোগে পোশাক কারখানা বন্ধ, কর্মহীন শয়ে শয়ে শ্রমিকের থানা ঘেরাও Breaking
জেলার খবর
দুর্গাপুজার আগে দুর্নীতির অভিযোগে পোশাক কারখানা বন্ধ, কর্মহীন শয়ে শয়ে ...

পোশাক তৈরির কারখানা বন্ধ, কর্মহীন হাজার হাজার শ্রমিক। দুর্গাপুজোর আগে বিক্ষোভে উত্তাল বসিরহাট। বসিরহাটের মাটিয়া থানার খো...

3 days ago
ভাষা নির্বাচন করুন